BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ন্যায় ও মানবিক নেতৃত্বে আস্থার প্রতীক ইসলামপুরে সহকারী পুলিশ সুপার

ন্যায় ও মানবিক নেতৃত্বে আস্থার প্রতীক ইসলামপুরে সহকারী পুলিশ সুপার

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: পুলিশ হবে মানুষের প্রথম ভরসাস্থল এই বাহককে বুকে ধারন করে জনগন ও মানবিক নেতৃত্বে আস্থার প্রতীক হয়ে দাড়িয়েছেন জাামালপুরের ইসলামপুরে সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমরুল হাসান। যোগদানের পর থেকেই অল্প সময়ের মধ্যেই দক্ষতা নিষ্ঠার মধ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

সার্বিক কর্মদক্ষতা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশিংয়ের স্বীকৃতি হিসেবে জুলাই মাসে বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ রেঞ্জের সামগ্রিক কর্মমূল্যায়নে তিনি শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হন।

দুর্গাপূজায় তার ভূমিকা ছিল চোখে পড়ার মতো। উৎসবকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে তার প্রত্যক্ষ তত্তাবধানে এবং সাহসী সিদ্ধান্তে উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্র্ন দুর্গোৎসব সম্পন্ন করায় পূজা উদযাপন কমিটির সদস্যরা পুলিশের এই ভূমিকা তারা সন্তুষ্টি প্রকাশ করেন।

অন্যদিকে, রাজনৈতিক বা সামাজিক চাপ উপেক্ষা করে আইনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশের সংকটময় সময়ে উপজেলাকে ভারসাম্যপূর্ণ নেতৃত্বের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন। এছাড়া তিনি সাধারণ মানুষের পুলিশিং সেবা সহজলভ্য করতে থানাকে দালালমুক্ত করায় বর্তমানে জনকল্যাণমুখী ও নিরীহ মানুষদের ভরসাস্থল হিসেবে রুপানÍর হয়েছে থানা এলাকা।

সচেতন মহলরা জানান, এএসপি ইমরুল হাসানের মানবিক দৃষ্টিভঙ্গির উজ্জ্বল উদাহরণ হলো একটি চাঞ্চল্যকর মার্ডার মামলা। মামলার তদন্ত কর্মকর্তা আসামি গ্রেপ্তারে ব্যর্থ হলে তিনি বাদীর বাড়িতে গিয়ে ক্ষমা প্রার্থনা করে আইও পরিবর্তন সহ কৌশল অবলম্ভনের মাধ্যমে আসামি গ্রেফতার করতে সক্ষম হন।

এছাড়াও চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে নিয়মিত বিশেষ অভিযানের পাশাপাশি উপজেলাকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নীতি,গোয়েন্দা নজরদারি গ্রহণ পুলিশের এমন আত্মসমালোচনা মূলক দায়িত্বশীল আচরণ এলাকায় ব্যাপক প্রশংসার দাবী রাখে।

ধারাবাহিক সফলতা সাহসী সিদ্ধান্ত ও মানবিক নেতৃত্বের স্বীকৃতি হিসেবে সাম্প্রতিক মূল্যায়নে তিনি পুনরায় জেলায় শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হন। আইনশৃঙ্খলা রক্ষায় এমন পেশাদারিত্ব ও নৈতিক নেতৃত্ব ইসলামপুরের জন্য শুধু গর্বই নয়, বরং দেশের অন্যান্য থানার জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সংসদে রাষ্ট্রপতির দেওয়া পূর্ণ ভাষণ সংসদে হাসিনা সরকারের শাসনকাল নিয়ে রাষ্ট্রপতির বক্তব্য বাগেরহাটে সড়কে ঝরল একই পরিবারের ৮ জনসহ ১২ প্রাণ আওয়ামী লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল : সংসদে রাষ্ট্রপতি অ্যানথ্রাক্স আতঙ্ক: নাটোরের এক গ্রাম থেকে ৮ জনের নমুনা সংগ্রহ সিলেটে ভারতীয় বিপুল পরিমাণ কসমেটিকস-শাড়িসহ আটক-৮ রাজশাহীতে নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে হামলার দাবি ইরানের আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি ইরান চায় যুদ্ধ দীর্ঘায়িত করতে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল চায় সমাপ্তি