BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নৌকা ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারেনি, তবুও নাম রেখেছিল নৌকার মোড় : এমপি বাবুল

নৌকা ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারেনি, তবুও নাম রেখেছিল নৌকার মোড় : এমপি বাবুল

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট-২ আসনের এমপি রোকন উদ্দিন বাবুল বলেন, এখন মানুষ তিন বেলাই ভাত খায়। ভিক্ষুক খুঁজে পাওয়া যায় না। মিলাদ দিলে খুঁজে খুঁজে ভিক্ষুকদের কন্টাক করতে হয়। দেশে মুন্সির চেয়ে ভিক্ষুকের অভাব বেশি। মুন্সি অ্যাভেইলঅ্যাবল, ভিক্ষুক খুঁজতে হয়।

রোববার (১২ এপ্রিল) সকালে নিজ নির্বাচনী আসনের কালীগঞ্জ উপজেলার গোড়ল চৌপতি এলাকার নৌকার মোড় নামক স্থানে রাস্তা পাকা করার কাজ উদ্বোধনের সময় এক পথসভায় এসব কথা বলেন তিনি।

এলাকার নাম নৌকার মোড় রাখার বিষয়ে তিনি বলেন, নৌকা ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারেনি, তবুও নাম রাখছেন নৌকার মোড়। ধানের শীষ আপনাদের স্বপ্নপূরণে রাস্তা পাকা করছে, তাই আজ থেকে এ মোড়ের নাম হবে ধানের শীষ মোড়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চান তিনি।

এমপি রোকন উদ্দিন বাবুল বলেন, বিগত সময় ভোট ছাড়াই এমপি হওয়ায় আওয়ামী লীগের এমপিদের কোনো জবাবদিহিতা ছিল না। জনগণ আমাদের ভোটের মাধ্যমে নির্বাচিত করেছেন।

গ্রামীণ জনপদের উন্নয়নে সড়ক, ব্রিজ, কালভার্ট নির্মাণ করা প্রয়োজন। আমরা সে কাজ শুরু করেছি, আজ সে যাত্রা শুরু হলো। আমরা নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ শুরু করেছি। কৃষি প্রধান দেশে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকরা যাতে খুব সহজে উৎপাদন ও পণ্য পরিবহন করতে পারেন, সে ব্যবস্থা করা হবে।

কালীগঞ্জ উপজেলায় ১৩ কোটি টাকা ব্যয়ে ১৪ কিলোমিটার দীর্ঘ ছয়টি সড়ক নির্মাণ কাজ উদ্বোধন করেন এমপি রোকন উদ্দিন বাবুল। এসময় তার সঙ্গে ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহান, উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমান ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ডে-কেয়ার সেন্টারে ‘অন্যরকম’ সময় কাটালেন প্রধানমন্ত্রী জাতীয় সংসদের চিফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করার দায়িত্ব রাষ্ট্রের : স্পিকার ইউএনএইচসিআর ও ডব্লিউএফপির যৌথ উচ্চ পর্যায়ের মিশনের সঙ্গে বৈঠক: রোহিঙ্গা প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন ত্রাণমন্ত্রী আইএলও ও চীনা নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা নিয়ে এলজিআরডি মন্ত্রীর বৈঠক ইইউর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় সিঙ্গাপুর জলঢাকায় ভুমিসেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে দুইটি ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত