BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নেহা কক্করের নামে ৬ লাখ টাকার প্রতারণা

নেহা কক্করের নামে ৬ লাখ টাকার প্রতারণা

বিটিসি বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর এবার জড়ালেন আইনি জটিলতায়। তার নাম ব্যবহার করে অনলাইনে ৫ লাখ টাকার প্রতারণা চালিয়েছে একটি ট্রেডিং ওয়েবসাইট।

ঘটনাটি সামনে আসার পর তদন্তে নেমেছে মুম্বইয়ের উয়োরলি পুলিশ।

এ তথ্য জানা গেছে ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়া.কম’র সংবাদ থেকে।

জানা গেছে, মুম্বাইয়ের এক আইনজীবী শবনম মহম্মদ হুসেন সইদ ওই ওয়েবসাইটে ট্রেডিং করতে গিয়ে হারিয়েছেন ৫ লাখ রুপি (যা বাংলাদেশি মুদ্রায় ৬ লাখ ৮৭ হাজার টাকা)।

অভিযোগে তিনি জানিয়েছেন, ওয়েবসাইটটির প্রচারে নেহা কক্কড়ের ছবি ও ভিডিও ব্যবহার করা হয়েছিল। সেখানে দাবি করা হয়, গায়িকা নিজেই নাকি প্ল্যাটফর্মটির প্রচার করছেন এবং এটি সম্পূর্ণ বৈধ।

ওই ভিডিও দেখে বিশ্বাস করে ফাঁদে পড়েন আইনজীবী। তিনি বিজয় ও জিমি ডি’সুজা নামে দুই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। তারা আশ্বাস দেন, অ্যাকাউন্ট খুললেই বড় অংকের মুনাফা পাওয়া যাবে।

এরপর চলতি বছরের ১৮ জুন নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৫ লাখ রুপি পাঠান শবনম। নির্ধারিত সময়েও এ অর্থ ফেরত না পেয়ে তিনি পুলিশের শরণাপন্ন হন।

তদন্তে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, গায়িকার নাম ও ছবি বেআইনিভাবে ব্যবহার করা হয়েছে। নেহা কক্করের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগেও বলিউডের একাধিক তারকার ছবি ও নাম ব্যবহার করে এমন অনলাইন প্রতারণার ঘটনা ঘটেছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুরস্কে লরির সঙ্গে বাসের সংঘর্ষে নিহত-৭, আহত-১১ মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ৩ ট্রলার জব্দ সহ আটক-৩০ জলবায়ু পরিবর্তনে নারীর উদ্ভাবনী উদ্যোগেই ঘুরে দাঁড়াচ্ছে পরিবার-অর্থনীতি : পরিবেশ উপদেষ্টা ব্রেড শাকশুকার রেসিপি মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন জামালপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত বাগমারায় বিনামূল্যে চক্ষু শিবিরে চক্ষু চিকিৎসা ও অপারেশন উদ্বোধন উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা সহ ৩ জনকে কুপিয়ে জখম রাজশাহীতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল গণতন্ত্রের মানষকন্যা বেগম জিয়া এখন বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন : মিনু