BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নেসকোতে নিয়োগ ইস্যুতে প্রতিবাদী বিবৃতি: ‘বিতর্কিত’ শব্দ ব্যবহারে ক্ষোভ লাইজুর

নেসকোর নিয়োগ ঘিরে তদবিরের অভিযোগ, শ্রমিক লীগের নামধারীরা শ্রমিক দল ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক: নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডে (নেসকো) নিয়োগ সংক্রান্ত একটি সংবাদে জাতীয়তাবাদী শ্রমিকদল রাজশাহী জেলা ও মহানগরের যৌথ বিবৃতিতে তার নামের সঙ্গে ‘বিতর্কিত’ শব্দ ব্যবহারের প্রতিবাদ জানিয়েছেন নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ সোহরাব হোসেন লাইজু।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের প্যাডে দেওয়া এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, কোনো তথ্য-প্রমাণ ছাড়াই তার নামের সঙ্গে ‘বিতর্কিত’ শব্দ যুক্ত করা ব্যক্তিগত ও সাংগঠনিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার শামিল, যা দুঃখজনক ও অনভিপ্রেত।

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি. নং: বি–২২৩৭) জাতীয়তাবাদী শ্রমিক ফেডারেশন ও জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত একটি পরীক্ষিত ও ফ্যাসিবাদবিরোধী শ্রমিক সংগঠন। দীর্ঘ প্রায় ১৫ বছর স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করলেও নানা নির্যাতন ও নিপীড়নের মুখেও তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হননি বলে দাবি করেন তিনি।

যৌথ বিবৃতিতে নির্বাচনের জন্য ভোটার তালিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পাঠানোর বিষয়ে নেসকো কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার যে দাবি করা হয়েছে, তা অস্পষ্ট বলেও অভিযোগ করেন লাইজু।

তিনি বলেন, সেখানে কোন নির্বাচন, কোন ভোটার তালিকা এবং কোন কর্তৃপক্ষ—সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা না থাকায় শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।

১৪ ডিসেম্বর নেসকোর প্রধান কার্যালয়ে সংঘটিত ঘটনার প্রসঙ্গে তিনি ভিন্ন তথ্য তুলে ধরে বলেন, ওই দিন রাজশাহী জেলা ও মহানগর শ্রমিক দলের কয়েকজন নেতা নিয়োগসংক্রান্ত দাবি নিয়ে নেসকোর প্রশাসন বিভাগে যান। এ সময় তাদের সঙ্গে নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগের উপদেষ্টা, কেন্দ্রীয় নেতা ও সম্পাদকসহ একাধিক পদধারী নেতা উপস্থিত ছিলেন, যারা দীর্ঘদিন ধরে আওয়ামী শ্রমিক রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সংশ্লিষ্ট কমিটির তালিকা তাদের কাছে সংরক্ষিত রয়েছে বলেও তিনি দাবি করেন।

বিগত ১৫ বছরে এসব নেতাকর্মীর দ্বারা তাদের ইউনিয়নের নেতাকর্মীরা বদলি, নিপীড়ন ও বঞ্চনার শিকার হয়েছেন উল্লেখ করে লাইজু আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থায়নের অভিযোগ সম্পর্কেও তাদের কাছে তথ্য রয়েছে, যা প্রয়োজনে যথাযথ ফোরামে উপস্থাপন করা হবে।

লিখিত বিবৃতিতে তিনি সতর্ক করে বলেন, জাতীয়তাবাদী শ্রমিক আন্দোলনের নামে সাবেক শ্রমিক লীগ সংশ্লিষ্ট কিছু ব্যক্তির পুনর্বাসনের অপচেষ্টা দল ও আন্দোলনের জন্য ক্ষতিকর হবে।

শেষে তিনি বিভাজন নয়, ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, ব্যক্তিগত আক্রমণের পরিবর্তে স্বচ্ছতা, জবাবদিহিতা ও তথ্যভিত্তিক আলোচনার মাধ্যমেই জাতীয়তাবাদী শ্রমিক আন্দোলনকে শক্তিশালী করা সম্ভব।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাবি ভর্তিচ্ছুদের জন্য HFSA-এর স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতীক বরাদ্দের আগেই প্রচার: এবি পার্টির প্রার্থী সাঈদ নোমান আদালতে তলব আরইউজে’র উদ্যোগে জমকালো আয়োজনে মিডিয়া কাপ উদ্বোধন  বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ আন্তর্জাতিক পর্যটনের ক্ষেত্রে নতুন ভাবে পরিচিতি পাবে : ফয়েজ আহমেদ  জনতা ‘হ্যাঁ’ ভোট, জুলাই সনদ ও নতুন বাংলাদেশের পক্ষে : সমবায় উপদেষ্টা জীববৈচিত্র্য রক্ষায় নিরাপদ জেনেটিক প্রযুক্তির ব্যবহার জরুরি : প্রাণিসম্পদ উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, জেলা হাসপাতালে চিকিৎসাধীন-৭৯ ১২ ফেব্রুয়ারির পর চাঁপাইনবাবগঞ্জে চাঁদাবাজির ঠাঁই হবে না – মতবিনিময় সভায় বুলবুল “ধর্ম নয়-উন্নয়নই রাজনীতি” চাঁপাইনবাবগঞ্জে সংখ্যালঘুদের মতবিনিময়ে হারুনুর রশীদ তারেক রহমানের সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ