BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নেত্রকোনায় বিজিবি’র অভিযানে মাদকসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ

নেত্রকোনায় বিজিবি’র অভিযানে মাদকসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০২ বোতল ভারতীয় মদ এবং প্রায় ৩০ লাখ টাকার বেশি মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) জানান, মুন্সীপাড়া বিওপির একটি টহল দল রাত আনুমানিক ১০টার দিকে ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের কড়াইগড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় আমদানি নিষিদ্ধ ১০২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

অন্যদিকে, বরুয়াকোনা বিওপির আরেকটি টহল দল রাত প্রায় ৩টার দিকে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের রাজাবাড়ী ব্রিজ এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায়। সেখানে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে অবৈধভাবে আনা ২১০ কেজি ভারতীয় জিরা, ১,২৬৪ কেজি ফুচকা এবং ১,০০০ পিস পন্ডস পাউডার জব্দ করা হয়। এ সময় ট্রাকটিও আটক করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত পণ্যসহ ট্রাকটির আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ ৭১ হাজার টাকা।

আটককৃত মদ শুক্রবার (৩ এপ্রিল) সকালে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে এবং অন্যান্য চোরাচালান পণ্য নেত্রকোনা কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নেত্রকোনা প্রতিনিধি মো. জুলফিকার আলী মানিক। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ