BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নীলফামারী-৩ (জলঢাকা) আসনে ওবায়দুল্লাহ সালাফীর ৬ দফা ইশতেহার ঘোষনা

নীলফামারী-৩ (জলঢাকা) আসনে ওবায়দুল্লাহ সালাফীর ৬ দফা ইশতেহার ঘোষনা

নীলফামারী প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৩ (জলঢাকা) আসনে জামায়াত মনোনিত ও ১২ দল সমর্থিত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী আধুনিক টেকসই ও উন্নত জলঢাকা গঠনে ০৬ দফা ইশতেহার ঘোষনা করেছেন।

রোববার (৮-২-২৬ ইং) দুপুর ১ টায় জামায়াতের উপজেলা কার্যালয় আল ফালাহ মিলনায়তনে জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে এই ইশতেহার ঘোষনা করেন মাওলানা ওবায়দুল্লাহ সালাফী ।

এ সময় নীলফামারী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মনিরুজ্জামান জুয়েল, প্রচার বিভাগের সেক্রেটারি প্রভাষক সাদের হোসেন, জলঢাকা উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান মাস্টার, উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আল-হাছান, জলঢাকা প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর আলহাজ্ব কামরুজ্জামান সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মাওলানা সালাফীর ঘোষিত ইশতেহারে জলঢাকাকে আধুনিক, সমৃদ্ধ ও উন্নত করতে ০৬ দফা কর্ম পরিকল্পনা উল্লেখ করা হয়। দূর্নীতিমুক্ত প্রশাসন, শিক্ষা প্রশিক্ষণ ও কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন, নিরাপদ নাগরিক জীবন নিশ্চিত করন, সবার জন্যে চিকিৎসা ও সকলের জন্যে সমানাধিকারকে তিনি অগ্রাধিকার প্রদান করেন।

গুরুত্বপুর্ন অঙ্গীকারের মধ্যে রয়েছে, জলঢাকাকে যানজট মুক্ত করতে বাইপাস সড়ক নির্মান, জলঢাকায় একটি কেন্দ্রীয় বাস টার্মিনাল নির্মান, চিকিৎসা সেবা সাধারন জনগনের দেরগোরায় পৌঁছাতে উপজেলার ডাউয়াবাড়ী শৌলমারী ও কৈমারী ইউনিয়নের সংযোগস্থলে একটি ১০ শয্যার হাসপাতাল নির্মান, সরকারি বরাদ্দ প্রাপ্তী ও খরচের বিবরনী জনসমক্ষে প্রকাশ করা। এ ছাড়াও একটি সমৃদ্ধ জলঢাকা গঠনে আরও বেশকিছু অলিখিত উন্নয়ন পরিকল্পনা রয়েছে বলে মাওলানা সালাফী তাঁর বক্তব্যে উল্লেখ করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নীলফামারী প্রতিনিধি এরশাদ আলম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের অবশ্যই হামের টিকা দিতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসি-প্রধানের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হরমুজ দিয়ে বাংলাদেশিগামী জাহাজের যাতায়াত সহজ করার অনুরোধ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন অপতথ্য থেকে জনগণকে সুরক্ষা দেওয়া গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে : সমাজকল্যাণমন্ত্রী আমিও গুমের শিকার, সংশ্লিষ্ট আইনগুলো আরও পরিমার্জিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী