BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচিত হওয়ার আগেই ওরা সেনানিবাসে অন্ত্র নিয়ে প্রবেশ করতে চায় – দুলু

নির্বাচিত হওয়ার আগেই ওরা সেনানিবাসে অন্ত্র নিয়ে প্রবেশ করতে চায় – দুলু

নাটোর প্রতিনিধি: নাটোর-২ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু জামায়াতে ইসলামীর ঢাকা-১৭ আসনের প্রার্থী ডাঃ খালিদুজ্জামানকে ইঙ্গিত করে বলেছেন, নির্বাচিত হওয়ার আগেই ওরা সেনানিবাসে অন্ত্র নিয়ে প্রবেশ করতে চায়। নির্বাচিত হলে অস্ত্রের ট্রাক নিয়ে প্রবেশ করবে। সারা দেশে ওরা দেশপ্রেমিক সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করতে চায়।

দুলু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া নারীদের সবচেয়ে বেশী সম্মানিত করেছেন। তারা স্বামী ও পরিবারের কাছে নির্যাতিত মেয়েদের চাকরি দিয়ে কর্মসংস্থানের উদ্যোগ গ্রহন করেছিলেন। ছেলেদের পাশাপাশি মেয়েদের তারা সম্মানিত করেছিলেন। শিক্ষা ও কর্মস্থানের সুযোগ তৈরি করে দিয়েছিলেন। তাদের যোগ্য সন্তান বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান এখন ফ্যামেলি কার্ডের মাধ্যমে আবার নারীদের সম্মানিত করার উদ্যোগ গ্রহণ করেছেন।

মঙ্গলবার বিকেলে নাটোর উপ শহর মাঠে নির্বাচনী এলাকার তিন সহস্রধিক চা দোকানীকে নিয়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

কামরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, দুলুর সহধর্মীনি সাবিনা ইয়াসমিন ছবি, নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য নাসিম উদ্দিন নাসিম, শহীদুল্লাহ সোহেল, নাসিম খান, জেলা প্রযুক্তি বিষয়ক কমিটির আহবায়ক রাসেল আহম্মেদ রনি ও জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি প্রমুখ।

সমাবেশে দুলু আরো বলেন, আওয়ামী লীগ সরকার প্রায় ১৮ বছর দেশের ক্ষমতায় ছিলো। দেশ জুড়ে তারা হত্যা গুম লুটপাট করে দেশকে অশান্ত করেছে। বিরোধী মতাদর্শের মানুষকে বসবাস করতে দেয়নি। মানুষের ভাত ও ভোটের অধিকার তারা কেড়ে নিয়েছিলো। দিনের ভোট রাতে করতো। কখনো আবার আমি আর ডামির নির্বাচন করতো। দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এবার সকলে সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে। তাই আগামী ১২তারিখ সকলে ঐক্যবদ্ধ ভাবে ভোট দিতে যেতে হবে।

এই নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ৩১দফার ভিত্তিত্বে নতুন বাংলাদেশ গঠন করবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১০ সভা অনুষ্ঠিত আগামী মাসের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবে সরকার : প্রধানমন্ত্রী এক মাসের কম সময়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নববধূকে জিম্মির অভিযোগ: চাঁদার দাবিতে ছাত্রদল নেতাকে শোকজ উপ-পরিচালককে বদলির আদেশ realme Sets New Benchmark in After-Sales Service with Exclusive ‘1 Hour Service’ Initiative in Bangladesh কাজ না করেই বিল তোলার চেষ্টা চেয়ারম্যানের কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন