BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নির্বাচন বাধাগ্রস্ত হয়, এমন উত্তেজনা তৈরি থেকে বিরত থাকার অনুরোধ ধর্ম উপদেষ্টার

নির্বাচন বাধাগ্রস্ত হয়, এমন উত্তেজনা তৈরি থেকে বিরত থাকার অনুরোধ ধর্ম উপদেষ্টার

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: নির্বাচন বাধাগ্রস্ত হয়—এমন উত্তেজনা তৈরি করা থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শুক্রবার (২৮ নভেম্বর) বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ‘ইন্টারন্যাশনাল কোরআন রিসাইটেশন কনফারেন্স-২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অনুরোধ জানান। ইন্টারন্যাশনাল কোরআন রিসাইটেশন অ্যাসোসিয়েশন (ইকরা) এই অনুষ্ঠানের আয়োজন করে।

উপদেষ্টা বলেছেন, ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ কাউকে দেওয়া হবে না। ধর্মের বিষয়ে শুধু প্রকৃত আলেম-ওলামাদের ব্যাখ্যা গ্রহণযোগ্য। কোনও অপব্যাখ্যা গ্রহণ করা হবে না।

ধর্ম উপদেষ্টা বলেন, আমরা এমন কোনও কাজ করবো না, যাতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়। এমন কোন কাজ করবো না, যাতে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া ব্যাহত হয়। আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করবো, সচেতনভাবে পা ফেলবো।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি। প্রতিবছরই বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এ দেশের হাফেজ ও কারিরা পুরস্কার নিয়ে আসছেন। এটি আমাদের জন্য গর্ব ও আনন্দের বিষয়।

তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশনের অধীনে দ্বীনি দাওয়াত বিভাগ যে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে প্রতিযোগী নির্বাচন করে সেটি নিখুঁত হওয়ার কারণেই আমরা আন্তর্জাতিক পুরস্কার পেয়ে আসছি। এ জন্য তিনি ইসলামিক ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান। এছাড়া, হাফেজ, কারি, ইমাম ও মুয়াজ্জিনদের কী কী সুযোগ-সুবিধা বৃদ্ধি করা যায়, সে বিষয়ে চেষ্টা চালানোর প্রতিশ্রুতি দেন তিনি।

ড. খালিদ বলেন, ইসলাম, আল্লাহ, কোরআন, হাদিস, কবর, হাশর, জান্নাত, জাহান্নাম, শরিয়ত, মারফত, হকিকত প্রভৃতির ব্যাখ্যা দিবেন হাক্কানি আলেম-ওলামারা। যাদের এ বিষয়ে জ্ঞান নেই তারা শরিয়তের ব্যাখ্যা দিতে গেলে বিভ্রান্তি তৈরি হতে পারে, উত্তেজনাও সৃষ্টি হতে পারে। ধর্মের অবমাননা হতে পারে। এমনকি কটূক্তিও হতে পারে।

ড. খালিদ আরো বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমরা আইন মেনে চলবো। আমরা কেউ আইন হাতে তুলে নেবো না, বিচারের ভার নিজের হাতে নেবো না। বিচারের জন্য আইন আছে, আদালত আছে, সরকার আছে। সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ জানান তিনি।

ইকরার সভাপতি শেখ কারি আহমেদ বিন ইউসুফ আল-আযহারীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব তানভীর আহমেদ, পুলিশের বিশেষ শাখার ডিআইজি এজাজ আহমেদ, ইসলামিক ফাউন্ডেশনে পরিচালক হারুনুর রশিদ বিশেষ অতিথির বক্তৃতা করেন।

সম্মেলনে বিভিন্ন বিদেশি দূতাবাসের রাষ্ট্রদূত, মিশন প্রধান, প্রসিদ্ধ কারি-সহ আলেম-ওলামারা অংশগ্রহণ করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: আমিনুল ইসলাম শিকদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার