BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচন ও গণভোট প্রচারে রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ সফরে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম

নির্বাচন ও গণভোট প্রচারে রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ সফরে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে প্রচার কার্যক্রম জোরদার করতে আগামী ১৮ ও ১৯ জানুয়ারি রাজশাহী, নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ জেলা সফর করবেন।

সরকারি সফরসূচি অনুযায়ী, ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধকরণ এবং মাঠপর্যায়ের প্রস্তুতি তদারকির অংশ হিসেবে এ সফরে তিনি জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন এবং ‘ভোটের গাড়ি’ কার্যক্রম পরিদর্শন করবেন।

১৮ জানুয়ারি বেলা ১১টায় উপদেষ্টা রাজশাহী সার্কিট হাউজে রাজশাহী জেলার জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে গণভোট ২০২৬ বিষয়ে মতবিনিময় সভায় অংশ নেবেন। পরে বেলা ১২টায় ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে পরিচালিত ‘ভোটের গাড়ি’ কার্যক্রম পরিদর্শন করবেন। একই দিন বেলা ৩টায় তিনি নাটোর সার্কিট হাউজে নাটোর জেলার জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন এবং বেলা ৪টায় নাটোরে ‘ভোটের গাড়ি’ কার্যক্রম পরিদর্শন করবেন।

পরদিন ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় পাবনা সার্কিট হাউজে পাবনা জেলার জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে গণভোট বিষয়ে মতবিনিময় করবেন নূরজাহান বেগম। বেলা ১১টায় তিনি পাবনায় ‘ভোটের গাড়ি’ কার্যক্রম পরিদর্শন করবেন।

এরপর একই দিন বেলা ৩টায় সিরাজগঞ্জ সার্কিট হাউজে সিরাজগঞ্জ জেলার জেলা পর্যায়ের কোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন উপদেষ্টা। বেলা ৪টায় ‘ভোটের গাড়ি’ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে সিরাজগঞ্জ ত্যাগ করবেন।

সংশ্লিষ্টরা জানান, আসন্ন নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মাঠপর্যায়ে প্রশাসনিক প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং ভোটার অংশগ্রহণ নিশ্চিত করতেই এ সফর ও কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসার পথে : শিক্ষামন্ত্রী উজিরপুরে ঔষধ কোম্পানির প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হাম-রুবেলা টিকাদানে রাজশাহী সিটি কর্পোরেশনের লক্ষ্যমাত্রা পূরণ, শতভাগ সফলতা অর্জন রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩৬ রাজশাহীতে মাদকবিরোধী অভিযান: ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার-১ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য এই দীপিকা আর সেই দীপিকা নেই প্রেমের গুঞ্জন নিয়ে বিড়ম্বনায় অভিনেত্রী মাতৃত্ব নিয়ে বলতে গিয়ে কেঁদে ফেললেন কিয়ারা