BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচনের মাধ্যমে পুলিশ আত্মবিশ্বাস ফিরে পেয়েছে : প্রেস সচিব

নির্বাচনের মাধ্যমে পুলিশ আত্মবিশ্বাস ফিরে পেয়েছে : প্রেস সচিব

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন হয়েছে। নির্বাচনে সেনাবাহিনী, পুলিশসহ সব আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। এর মাধ্যমে পুলিশ তাদের আত্মবিশ্বাস ফিরে পেয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথসহ সকল পর্যবেক্ষক দল নির্বাচনের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ দেওয়ার জন্য প্রস্তাব পেশ করা হয়।

এ সময় প্রেস সচিব বলেন, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটের আয়োজন থাকায় প্রবাসীদের ভোট প্রদানের সুযোগ তৈরি হলো।

শফিকুল আলম জানান, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ তৈরি হওয়ায় বৈঠকে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ দেওয়া হয়। তিনি আরও জানান, উপদেষ্টারা সংসদ সদস্য ও মন্ত্রী পরিষদের বৈঠকে পতাকাবাহী গাড়ি নিয়ে যোগদান করবেন এবং শপথ শেষে পতাকা ছাড়া গাড়িতে উপদেষ্টাদের নিজ নিজ বাসায় পৌঁছে দেওয়া হবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কী করবেন- দেশে থাকবেন নাকি ফখরুদ্দীনের মতো একেবারে অবসরে যাবেন, এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসের ডায়েরিতে অবসর বলতে কোনো কিছু নেই। তিনি শেখ হাসিনার সাড়ে পনের বছরে ২০০টি মামলার পরও দেশ ছাড়েননি। ড. মুহাম্মদ ইউনূস একজন গর্বিত বাংলাদেশি।’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো. আনোয়ার হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ