BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিরাপত্তার কারণে বেলুচিস্তানে মোবাইল ডেটা সেবা স্থগিত

নিরাপত্তার কারণে বেলুচিস্তানে মোবাইল ডেটা সেবা স্থগিত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে মোবাইল ইন্টারনেট সেবা স্থগিত করা হয়েছে। গত বুধবার থেকে মোবাইল ফোনের ডেটা সেবা স্থগিত রয়েছে। আগামী ১৬ নভেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

সম্প্রতি দেশটির রাজধানী ইসলামাবাদে ভয়াবহ আত্মঘাতী হামলার পর বেলুচিস্তানের প্রাদেশিক সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মোবাইল ফোনের ডেটা সেবা বন্ধের পাশাপাশি ন্যাশনাল হাইওয়ে এন-৭০–এর লোরালাই অংশে ১৪ নভেম্বর পর্যন্ত সব ধরনের পরিবহন চলাচল স্থগিত করা হয়েছে।

সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, স্থানীয় বা শহরের অভ্যন্তরে যানবাহন চলাচলের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

প্রদেশের সব জেলা প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে এবং জনগণের সুবিধার্থে বিকল্প ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানো হয়েছে।

বেলুচিস্তানের প্রাদেশিক স্বরাষ্ট্র দফতর জানিয়েছে, নিরাপত্তা সতর্কতা জারি থাকায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, পুরো প্রদেশের গ্রামীণ এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ থাকবে, তবে কোয়েটা জেলা এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দেশে উৎপাদিত চিনি গুদামে মজুত থাকলে আমদানি করা হবে না : শিল্প উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি : রিজভী বিয়ে নিয়ে প্রথমবার প্রশ্নের জবাব দিলেন রাশমিকা তাসনিয়া ফারিণ গান শুরু করেন টেলর সুইফট থেকে অনুপ্রাণিত হয়ে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় হামজারবাগ জামে মসজিদে দোয়া জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ১৫ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল বেগম জিয়ার সুস্থ্যতায় দেশবাসী কাঁদছে এবং আল্লাহর নিকট দোয়া করছে : মিনু রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় চন্দ্রিমা থানা বিএনপির দোয়া মাহফিল ইসরাইলকে অংশগ্রহণের অনুমতি, ইউরোভিশন বয়কট করছে স্পেনসহ ৪ দেশ