BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশকে বেছে নিলো আফগানিস্তান

নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশকে বেছে নিলো আফগানিস্তান

বিটিসি স্পোর্টস ডেস্ক: নিরপেক্ষ ভেন্যু হিসেবে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের যাত্রা শুরু হতে যাচ্ছে। আফগানিস্তানের হোম ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে।

আগামী ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বের আফগানিস্তান বনাম মিয়ানমার ম্যাচ। সেই ম্যাচটি হওয়ার কথা ছিল আফগানিস্তানের মাঠে।

তবে সেখানে না হয়ে এখন ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনাতে হতে যাচ্ছে।

শুরুতে আফগানিস্তান ফুটবল ফেডারেশন অনুরোধ জানায় বাংলাদেশকে।

পরবর্তীতে এশিয়ান ফুটবল কনফেডারেশনের অনুমোদনের পর ম্যাচ আয়োজনের বিষয়টি চূড়ান্ত হয়।

১৮ নভেম্বর ঢাকায় বাংলাদেশ-ভারত ম্যাচও রয়েছে। জানা গেছে, তার আগে আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচও খেলবে বাংলাদেশ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
উত্তেজনা বাড়িয়ে হরমুজ প্রণালীতে এবার সাবমেরিন মোতায়েন করল ইরান গাজায় ইসরায়েলি হামলায় নিহত তিন ফিলিস্তিনি, যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা অবশেষে স্পেনে ভিড়ল হান্টাভাইরাস আক্রান্ত প্রমোদতরী, প্রত্যাবাসন শুরু নারীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ বাহিনী গঠনের আদেশ দিলেন মুখ্যমন্ত্রী বিজয় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করবে রাশিয়া : পুতিন তামিলনাড়ু হবে ধর্মনিরপেক্ষ, আমিই হবো ক্ষমতার একমাত্র কেন্দ্র : থালাপতি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন থালাপতি বিজয় কৃষকের তিনটি হাঁস খেয়ে ফেলে অজগরটি, প্রায় ১৬ ফুট লম্বা বনে অবমুক্ত করা হয়েছে বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার গ্রেপ্তার কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সন্তানকে সঠিক পথে রাখা বড় চ্যালেঞ্জ : সমাজকল্যাণমন্ত্রী