BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিবন্ধন ও প্রতীক পাওয়ায় বকশীগঞ্জে এনসিপির আনন্দ মিছিল অনুষ্ঠিত 

নিবন্ধন ও প্রতীক পাওয়ায় বকশীগঞ্জে এনসিপির আনন্দ মিছিল অনুষ্ঠিত 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে আনন্দ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শাপলা কলি প্রতীক ও নিবন্ধন পাওয়ায় বকশীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বুধবার (৫ নভেম্বর) রাতে পৌর শহরে আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়।

আনন্দ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে আনন্দ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত আলোচনায়  বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য  মশিউর আমিন শুভ, বকশীগঞ্জ উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী মোসাদ্দেকুর রহমান মানিক, যুগ্ম সমন্বয়কারী তৌহিদুজ্জামান তৌহিদ, যুগ্ম সমন্বয়কারী এমদাদুল হক মিলন, যুগ্ম সমন্বয়কারী রাশেদুজ্জামান রাজু, পৌর কমিটির যুগ্ম সমন্বয়কারী এডি মোস্তাক আহমেদ, ধানুয়া কামালপুর ইউনিয়নের প্রধান সমন্বয়কারী আবু যাইদ অপু, সদর ইউনিয়নের নেতা সালাউদ্দিন প্রাইস, এনসিপি নেতা সুলতানুস সালেহীন সহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।

এসময় বক্তারা বলেন, আমরা নিবন্ধন পেয়েছি, তাই নাহিদের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে তরুন ও দেশ প্রেমিকদের ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়তে ভোটারদের সজাগ থাকতে হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দেশে উৎপাদিত চিনি গুদামে মজুত থাকলে আমদানি করা হবে না : শিল্প উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি : রিজভী বিয়ে নিয়ে প্রথমবার প্রশ্নের জবাব দিলেন রাশমিকা তাসনিয়া ফারিণ গান শুরু করেন টেলর সুইফট থেকে অনুপ্রাণিত হয়ে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় হামজারবাগ জামে মসজিদে দোয়া জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ১৫ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল বেগম জিয়ার সুস্থ্যতায় দেশবাসী কাঁদছে এবং আল্লাহর নিকট দোয়া করছে : মিনু রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় চন্দ্রিমা থানা বিএনপির দোয়া মাহফিল ইসরাইলকে অংশগ্রহণের অনুমতি, ইউরোভিশন বয়কট করছে স্পেনসহ ৪ দেশ