BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজের কিছু হলে ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ নির্দেশনা দিয়েছেন ট্রাম্প

নিজের কিছু হলে ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ নির্দেশনা দিয়েছেন ট্রাম্প

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরান যদি তাকে হত্যা করে, তাহলে দেশটিকে পৃথিবী থেকে মুছে ফেলার নির্দেশনা দেওয়া আছে—এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (২০ জানুয়ারি) তিনি নিজেই এ তথ্য জানান।

এর আগে ইরান হুমকি দেয়, তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হলে ট্রাম্পের শুধু হাতই বিচ্ছিন্ন করা হবে না, তাকেও হত্যা করা হবে। ওই হুমকির জবাবেই পাল্টা বক্তব্য দেন ট্রাম্প।

ইরানের সেনাবাহিনীর জেনারেল আব্দুলফজল শেখারচি বলেন, ট্রাম্প জানেন যদি ইরানের নেতাদের দিকে আগ্রাসনের কোনো হাত বাড়ানো হয়, তাহলে তারা শুধু সেই হাতই বিচ্ছিন্ন করবে না। তিনি বলেন, এটি কোনো স্লোগান নয়, বাস্তব কথা।

একই বক্তব্যে তিনি আরও বলেন, এমন পরিস্থিতিতে তারা পুরো বিশ্বে আগুন জ্বালিয়ে দেবে এবং প্রতিপক্ষের জন্য কোনো নিরাপদ স্থান থাকবে না।

ইরানি জেনারেলের এই হুমকির পর ট্রাম্প বলেন, তার কাছে খুবই কঠোর নির্দেশনা দেওয়া আছে। নিজের কিছু ঘটলে মার্কিন সেনাবাহিনী ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলবে বলে তিনি মন্তব্য করেন।

এর আগেও একই ধরনের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। গত বছর তিনি বলেছিলেন, যদি ইরান তাকে হত্যা করে, তাহলে দেশটি নিশ্চিহ্ন হয়ে যাবে।

২০২০ সালে ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের হামলায় ইসলামিক বিপ্লবী গার্ডের অভিজাত ইউনিট কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি নিহত হন। ওই ঘটনার পর ট্রাম্পকে হত্যার হুমকি দিয়েছিল ইরান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চীনের চার দফা প্রস্তাবে সমর্থন ইরানের নৌকা ও স্পিডবোট থেকে কোনো যাত্রী লঞ্চে উঠতে পারবে না : নৌমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে : সড়কমন্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার : সেতুমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয় : প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসনের দায়িত্ব গুরুত্ব সহকারে পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী “বিষমুক্ত আম উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণ” বিষয়ক সভা পরিপক্ক হলেই আম পাড়বেন চাষীরা, চাঁপাইনবাবগঞ্জে বাতিল ম্যাংগো ক্যালেন্ডার