BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজের অন্ধকার অধ্যায়ের কথা জানালেন জাহ্নবী কাপুর

নিজের অন্ধকার অধ্যায়ের কথা জানালেন জাহ্নবী কাপুর

বিটিসি বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর ব্যক্তিগত জীবনে এক কঠিন সময়ের মধ্য দিয়ে গেছেন। অথচ পর্দায় সবসময়ই তার উপস্থিতি থাকে গ্ল্যামারাস। তাকে দেখে বোঝার উপায় নেই যে একটা সময় তিনিও মানসিক অবসাদ এবং মদপানের মতো সমস্যার মধ্য দিয়ে গেছেন।

সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে নিজের জীবনের সেই অন্ধকার অধ্যায়ের কথা শেয়ার করলেন অভিনেত্রী। কোভিড লকডাউনের সময় জীবনের এক ট্রমাটিক পরিস্থিতির শিকার হয়ে তিনি ঘনঘন মদপান শুরু করেছিলেন। মদপানের প্রতি আসক্ত ছিলেন তিনি।

জাহ্নবী বলেন, তিনি সাধারণত খুব একটা মদপান করেন না। কিন্তু লকডাউনের সময় এক বছর এমন একটি পর্যায় এসেছিল, যখন তিনি প্রায় প্রতিদিনই মদপান করতেন।

তিনি বলেন, আমি বলব না যে, আমি অ্যালকোহলে আসক্ত ছিলাম। তবে আমি নেশা করার প্রয়োজন অনুভব করতাম। আমার মনে হতো, আমার মাতাল হওয়া দরকার। জীবনের একটি ব্যক্তিগত বিপর্যয় কাটিয়ে উঠতেই তিনি মদের গ্লাসে সান্ত্বনা খুঁজতেন।

তবে খুব দ্রুতই নিজের ভুল বুঝতে পারেন অভিনেত্রী। মদপানের ফলে তার শরীরে নানা পরিবর্তন আসে। সকালে ঘুম থেকে ওঠার পর যে অস্বস্তি হতো, তা তিনি ঘৃণা করতে শুরু করেন। এমনকি তার শরীরের গন্ধও বদলে গিয়েছিল বলে জানান জাহ্নবী কাপুর।

অভিনেত্রী বলেন, আমার শরীরের গন্ধে আমি এমন একজনের আভাস পেতাম, যাকে আমি ভালোবাসতাম এবং যে নিজেও মদপানের নেশায় আসক্ত ছিল। সেই গন্ধটাই আমার কাছে একটা সিগন্যাল ছিল যে, দিনটা ভালো যাবে না।

জাহ্নবী কাপুর বলেন, সেই চরম বাস্তবতা থেকেই নিজেকে বদলে ফেলার সিদ্ধান্ত নেন তিনি।

এরপর টানা দেড় বছর তিনি মদের গ্লাস ছুঁয়েও দেখেননি। বর্তমানে তিনি মদপানের নেশা থেকে মুক্তির বিষয়ে সচেতনতা প্রচার করছেন। একটি মানসিক স্বাস্থ্য সংস্থার সঙ্গে যুক্ত হয়ে তিনি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। নেশার কবলে না পড়ে নিজের শরীরের কথা শোনা উচিত বলে জানান অভিনেত্রী।

জাহ্নবীর অকপট স্বীকারোক্তি ইতিবাচক সাড়া ফেলেছে তার ভক্ত-অনুরাগীদের মধ্যে। গ্ল্যামার জগতের বাইরেও যে তারকাদের লড়তে হয়, জাহ্নবীর কাপুরের জীবনে ঘটে যাওয়া ঘটনাই তারই প্রমাণ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অভিযোগ থেকে খালাস, সাড়ে ৫ কোটি ইউরো ফেরত পাচ্ছেন শাকিরা ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নির্মাণে টাটা ইলেকট্রনিক্স-এএসএমএল চুক্তি রয়টার্সের এক্সক্লুসিভ: সৌদিতে ১৬ চীনা যুদ্ধবিমান ও ৮ হাজার সেনা পাঠাল পাকিস্তান, ঘটনা কী নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের নির্দেশনা এলজিআরডি মন্ত্রীর পানি ও স্যানিটেশন খাতে ইউনিসেফের সমন্বিত উদ্যোগের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশজুড়ে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে : ভূমিমন্ত্রী র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী সিংড়ায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার