BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নারী-পুরুষ এক জামাতে নামাজ আদায় হয়: সাহাবি বা তাবেঈর হাতে নির্মিত ১৩শ’ বছর আগের কেরামতিয়া মসজিদ

নারী-পুরুষ এক জামাতে নামাজ আদায় হয়: সাহাবি বা তাবেঈর হাতে নির্মিত ১৩শ’ বছর আগের কেরামতিয়া মসজিদ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্তে প্রায় ১৩শ’ বছর আগের কেরামতিয়া বড় মসজিদ যা এলাকায় ভাঙ্গা মসজিদ নামে পরিচিত।

এটি উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামে ভারত ও বাংলাদেশ সীমান্তে অবস্থিত।

কয়েক বছর আগেও দুই দেশের মুসল্লিরা কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করতেন এখানে। এরপর বিএসএফ’র কড়াকড়ি শর্তারোপে সেটা বন্ধ হয়ে যায়।

ধারণা করা হয়, ১৩শ’ বছর আগের প্রাচীন এই মসজিদ নির্মিত হয়েছে কোনো সাহাবি বা তাবেঈর হাতে।

ভারতের কুচবিহারের শিতলকুচি এবং বাংলাদেশের লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তে অপরূপ সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে মসজিদটি। প্রাচীনতম এই মসজিদের আমূল সংস্কার করে দেওয়া হয়েছে আধুনিক রূপ।

১১৯৭ থেকে ১২০৬ খ্রিস্টাব্দের মধ্যে প্রথম মুসলিম হিসেবে বাংলা-বিহার জয় করেছিলেন ইখতিয়ার উদ্দিন মুহাম্মাদ বিন বখতিয়ার খিলজি।ইতিহাসবিদরা ধারণা করছেন সেই সময়ই নির্মাণ করা হয় লালমনিরহাটের এই কেরামতিয়া বড় মসজিদ।

সপ্তাহের প্রতি শুক্রবার দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নারী-পুরুষ এ মসজিদে জমায়েত হয়ে নামাজ আদায় করেন। নারীদের জন্য নামাজের আলাদা ব্যবস্থাও রয়েছে।

জানা যায়, মুঘল আমলে কেরামতিয়া হুজুর নামে এক দরবেশ মসজিদটি সংস্কার করেন। তার মৃত্যুর পর মসজিদের পাশেই তাকে দাফন করা হয়। ১৯৪৭ সালে দেশভাগের সময় মসজিদ ও মাজারটি পড়ে যায় দুই দেশের সীমান্তের জিরো পয়েন্টে। এ নিয়ে বিএসএফ ও বিডিআরের মধ্যে একাধিকবার বৈঠকও হয়েছে।

২০১১ সালে মসজিদটি সংস্কার করতে গেলে আন্তর্জাতিক সীমান্ত আইনের অজুহাতে নির্মাণ কাজে বাধা দেয় বিএসএফ। পরে বাংলাদেশ ও ভারতের উচ্চ পর্যায়ে নকশা অনুমোদন হওয়ার পর কোটি টাকা ব্যয়ে দোতলা মসজিদটি নির্মাণ করা হয়।

প্রত্নতত্ত্ববীদদের পরীক্ষা-নিরীক্ষা অনুযায়ী মূল মসজিদটির নির্মাণকাল প্রায় ১৩শ’ বছর আগের।

মহানবী হজরত মুহাম্মদ (স.) এর আমলে আরব থেকে ওই সময় হয়তো সাহাবিগণ ইসলামের দাওয়াতের জন্য সারাবিশ্বে ছড়িয়ে পড়েন। তাদের মধ্যে কেউ এসে এ ধর্মীয় স্থাপত্যটি নির্মাণ করেন।

মসজিদে জুম্মার নামাজ আদায় করতে আসা মুসল্লি মিজানুর রহমান বিটিসি নিউজকে বলেন, জন্মের পর থেকেই দেখছি কেরামতিয়া হুজুরের মাজার ও মসজিদ ঘিরে প্রতি শুক্রবার হাজার হাজার নারী-পুরুষ আলাদা আলাদাভাবে নামাজে সমবেত হন। এখানে বিভিন্ন নারী-পুরুষ মানত করে দান-সদগা দেন।

মসজিদের ইমাম আবু সাইদ বিটিসি নিউজকে বলেন, বর্তমানে মসজিদটিতে ২ থেকে ৩ হাজার নারী-পুরুষ এক জমায়েতে আলাদা আলাদাভাবে নামাজ আদায় করতে পারে। মসজিদটি সংরক্ষণসহ আরও আধুনিকায়ন করলে এখানে দেশ বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিদের আর বেশি সমাগম ঘটবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের অবশ্যই হামের টিকা দিতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসি-প্রধানের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হরমুজ দিয়ে বাংলাদেশিগামী জাহাজের যাতায়াত সহজ করার অনুরোধ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন অপতথ্য থেকে জনগণকে সুরক্ষা দেওয়া গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে : সমাজকল্যাণমন্ত্রী আমিও গুমের শিকার, সংশ্লিষ্ট আইনগুলো আরও পরিমার্জিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী