BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নারীবাদ নিয়ে বিতর্কিত মন্তব্য, জবাবে যা বললেন নোরা ফাতেহি

নারীবাদ নিয়ে বিতর্কিত মন্তব্য, জবাবে যা বললেন নোরা ফাতেহি

বিটিসি বিনোদন ডেস্ক: বলিউডের মডেল-অভিনেত্রী নোরা ফাতেহি ‘নারীবাদ সমাজকে ধ্বংস করে দিয়েছে’—এমন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন। সামাজিক মাধ্যমে এ নিয়ে নেটিজেনদের মাঝে বিতর্কের ঝড় ওঠে। কয়েক দিন ধরে অভিনেত্রীর নারীবাদ মন্তব্য নিয়ে ব্যাপক জলঘোলা হচ্ছে।

এবার লিলি সিংয়ের পডকাস্টে নোরা ফাতেহি তার নারীবাদ বিষয়ে যে মন্তব্য ছিল, তা স্পষ্ট ব্যাখ্যা দিলেন। তার মন্তব্যকে প্রসঙ্গ থেকে বিচ্ছিন্ন করে দেখা হয়েছে এবং বিষয়টিকে অতিরঞ্জিত করা হয়েছে বলেও জানান নোরা ফাতেহি।

এর আগে রণবীর আল্লাহবাদিয়ার পডকাস্টে এসে নারীবাদ নিয়ে কথা বলেছিলেন অভিনেত্রী। তিনি বলেছিলেন—’আমার কাউকে দরকার নেই, এই যে ধারণা— নারীবাদ। আমি এসব ফালতু জিনিসে বিশ্বাস করি না। সত্যি বলতে কী, আমার মনে হয়, নারীবাদ আমাদের সমাজকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।’ তার এ মন্তব্য সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল।

নোরা ফাতেহি বলেন, গত বছর আমি একটি পডকাস্টে নারীবাদ নিয়ে কথা বলেছিলাম। তারপর রিলস ও টিকটকে কিছু ছোট ছোট ক্লিপ বেরিয়ে আসে, আর সেগুলো ভাইরাল হয়ে যায়।

তিনি বলেন, নেটিজেনরা মূল বিষয়টাই বুঝতে পারেননি। আমি যেটার পক্ষে কথা বলি তা হলো—চরমপন্থা এমন একটা বিষয়, যার আমি পুরোপুরি বিরোধী। আমি সিঙ্গেল প্যারেন্টের সন্তান। আমি সেই পরিবারের থেকেও কোনো আরেকজন অভিভাবকের অভাব বোধ করিনি।

অভিনেত্রী বলেন, কিন্তু আমি জানি দুজন অভিভাবকের উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ। সেটা একজন মা ও একজন বাবাই হোক কিংবা দুজন মা বা দুজন বাবা। আমি এসব কিছুরই পক্ষে কথা বলেছিলাম।

তিনি বলেন, আমি এমন একটা পরিবারে থাকতে পছন্দ করব, যেখানে দুজন অভিভাবক থাকবেন। কারণ অবশেষে সেই মানসিক বোঝা প্রাপ্তবয়স্ক জীবনেও বয়ে বেড়াতে হয়। আমি চাই না, আমরা এমন এক পৃথিবীতে বাস করি, যেখানে মানুষ আর সিঙ্গেল প্যারেন্টের পরিবার নিয়ে ভাবে না।

নোরা ফাতেহি বলেন, আমি চাই আমরা ভারসাম্যের পক্ষে কথা বলি, নিজের টাকা উপার্জন করি, স্বপ্নপূরণ করি এবং কঠোর পরিশ্রম করি। কিন্তু একই সঙ্গে আমরা এমন একটা পরিবেশ তৈরি করি, যেখানে পুরুষরাও জবাবদিহি করবে। যেখানে তারাও এগিয়ে এসে দায়িত্ব নেবে। আমরা কেন স্বাধীন ও শক্তিশালী হয়েও একে অপরের ওপর নির্ভরশীল হতে পারি না বলেও জানান তিনি।

নোরা ফাতেহি বলেন, আমরা কেন শেয়ার করে নিয়ে ভারসাম্য তৈরি করতে পারি না? আমরা এমন একটা পরিবেশ তৈরি করেছি, যেখানে আমরা এতটাই স্বাধীন যে, আমার তোমাকে প্রয়োজন নেই। আমরা কেন স্বাধীন, শক্তিশালী হয়েও কারুর ওপর নির্ভরশীল হতে পারি না? কেন সে এগিয়ে এসে শেয়ার করে নিয়ে ভারসাম্য আনতে পারে না? #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ডে-কেয়ার সেন্টারে ‘অন্যরকম’ সময় কাটালেন প্রধানমন্ত্রী জাতীয় সংসদের চিফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করার দায়িত্ব রাষ্ট্রের : স্পিকার ইউএনএইচসিআর ও ডব্লিউএফপির যৌথ উচ্চ পর্যায়ের মিশনের সঙ্গে বৈঠক: রোহিঙ্গা প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন ত্রাণমন্ত্রী আইএলও ও চীনা নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা নিয়ে এলজিআরডি মন্ত্রীর বৈঠক ইইউর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় সিঙ্গাপুর জলঢাকায় ভুমিসেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে দুইটি ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত