BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নাপোলিকে গুঁড়িয়ে জয়ে ফিরল ইউভেন্তুস

নাপোলিকে গুঁড়িয়ে জয়ে ফিরল ইউভেন্তুস

বিটিসি স্পোর্টস ডেস্ক: পজেশনে একটু পিছিয়ে থাকলেও ম্যাচজুড়ে দারুণ খেলল ইউভেন্তুস। নাপোলিকে উড়িয়ে এক ম্যাচ পর লিগে জয়ের স্বাদ পেল তুরিনের দলটি।

আলিয়াঞ্জ স্টেডিয়ামে রোববার সেরি আর ম্যাচটি ৩-০ গোলে জিতেছে ইউভেন্তুস।

প্রথমার্ধে জোনাথান ডেভিড দলকে এগিয়ে নেওয়ার পর, দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান কেনান ইলদিজ ও ফিলিপ কসতিচ।

টানা তিন ড্রয়ের পর গত রাউন্ডে জিতেছিল নাপোলি। এবার ফের হেরে গেল শিরোপাধারীরা। আসরে সব মিলিয়ে তাদের পঞ্চম হার এটি।

ইউভেন্তুস গত রাউন্ডে হেরেছিল। জয়ে ফেরার পাশাপাশি পয়েন্ট টেবিলেও এক ধাপ এগোল তারা। ২২ ম্যাচে ১২ জয় ও ৬ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে প্রতিযোগিতাটির রেকর্ড ৩৬ বারের চ্যাম্পিয়নরা। তাদের সমান পয়েন্ট নিয়ে চারে রোমা, দলটি একটি ম্যাচ কম খেলেছে।

ইউভেন্তুসের সমান ২২ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে তিনে আছে নাপোলি। ৪৬ পয়েন্ট নিয়ে এসি মিলান (২১ ম্যাচ) দুইয়ে ও ৫২ পয়েন্ট নিয়ে ইন্টার মিলান (২২ ম্যাচ) শীর্ষে আছে।

এদিনই মুখোমুখি হবে এসি মিলান ও রোমা।

ম্যাচের ২২তম মিনিটে এগিয়ে যায় ইউভেন্তুস। বক্সে কয়েক দফায় বল ক্লিয়ার করার সুযোগ পেয়েও পারেনি নাপোলির খেলোয়াড়রা। মানুয়েল লোকাতেল্লির ফ্লিকে ছয় গজ বক্সের বাইরে থেকে বল জালে পাঠান কানাডার তারকা ফরোয়ার্ড ডেভিড।

৭৭তম মিনিটে দ্বিগুণ হয় ব্যবধান। প্রতিপক্ষের ভুলে আলগা বল পেয়ে পাস দেন ফাবিও মিরেত্তি। বক্সে ঢুকে গোলরক্ষকের পাশ দিয়ে ঠিকানা খুঁজে নেন ইলদিজ।

নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকিতে তৃতীয় গোলটি করেন কসতিচ। বক্সের বাইরে থেকে জোরাল নিচু শটে লক্ষ্যভেদ করেন দ্বিতীয়ার্ধে বদলি নামা সার্বিয়ান মিডফিল্ডার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অভিযোগ থেকে খালাস, সাড়ে ৫ কোটি ইউরো ফেরত পাচ্ছেন শাকিরা ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নির্মাণে টাটা ইলেকট্রনিক্স-এএসএমএল চুক্তি রয়টার্সের এক্সক্লুসিভ: সৌদিতে ১৬ চীনা যুদ্ধবিমান ও ৮ হাজার সেনা পাঠাল পাকিস্তান, ঘটনা কী নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের নির্দেশনা এলজিআরডি মন্ত্রীর পানি ও স্যানিটেশন খাতে ইউনিসেফের সমন্বিত উদ্যোগের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশজুড়ে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে : ভূমিমন্ত্রী র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী সিংড়ায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার