BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নান্দাইলে ‘ঈশা খাঁ অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

নান্দাইলে ‘ঈশা খাঁ অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

বিশেষ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে ১৬ শতাব্দীর বাংলার বারো ভূঁইয়াদের প্রধান এবং স্বাধীন চেতনার বীর জমিদার ঈশা খাঁ’র ৮৯৬ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে ‘BHDS’ অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা’র উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ‘ঈশা খাঁ অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (২৪ জানুয়ারি) নান্দাইল উপজেলার ১নং বীর বেতগৈর ইউনিয়নের পলাশিয়া গ্রামে কবি’র জন্মভিটা (মোড়ল বাড়িতে) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘BHDS’ অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা, ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি, বিশিষ্ট কবি ও সংগঠক এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার আবদুল হান্নান ইউজেটিক্স-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেলী আক্তার এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মোমেন ইসলাম।

এছাড়া শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ও যুবদল নেতা আব্দুস সামাদের প্রাণবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী, ডা: তানভীর হাসান তানিম, ইউপি সদস্য আব্দুল কাইয়ূম মুকুল, এডভোকেট খাইরুল ইসলাম, শিক্ষক ও সাংবাদিক শরীফ শাহীন সাংবাদিক গোলাম মোস্তফা কবি ও সাহিত্যিক সাংবাদিক শামছুজ্জামান বাবুল, কবি কামরুল ইসলাম জুয়েল, ফরিদুল হাসান মুক্তি, সমাজ সেবক নুরুল ইসলাম, সাংবাদিক শাহজাহান ফকির প্রমুখ।

অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ কবি, গীতিকার ও সাহিত্য চর্চা বিশেষ অবদানের জন্য আব্দুল হান্নান ইউজেটিক্স এবং চিকিৎসা সেবা, কবি ও সাহিত্য চর্চায় অবদানের জন্য ডা: তানভীর হাসান তানিম এর হাতে ‘ঈশা খাঁ অ্যাওয়ার্ড -২০২৬’ তুলে দেন।

এছাড়া অনুষ্ঠান শেষে এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় অনুষ্ঠানে ‘BHDS’ অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ময়মনসিংহ) প্রতিনিধি রায়হান উদ্দিন সরকার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অভিযোগ থেকে খালাস, সাড়ে ৫ কোটি ইউরো ফেরত পাচ্ছেন শাকিরা ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নির্মাণে টাটা ইলেকট্রনিক্স-এএসএমএল চুক্তি রয়টার্সের এক্সক্লুসিভ: সৌদিতে ১৬ চীনা যুদ্ধবিমান ও ৮ হাজার সেনা পাঠাল পাকিস্তান, ঘটনা কী নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের নির্দেশনা এলজিআরডি মন্ত্রীর পানি ও স্যানিটেশন খাতে ইউনিসেফের সমন্বিত উদ্যোগের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশজুড়ে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে : ভূমিমন্ত্রী র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী সিংড়ায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার