BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নাটোর আদালত প্রাঙ্গণে বাদী ও বিবাদীর সংঘর্ষ: আটক ৩

নাটোর আদালত প্রাঙ্গণে বাদী ও বিবাদীর সংঘর্ষ: আটক ৩

নাটোর প্রতিনিধি: নাটোর আদালত প্রাঙ্গণে বাদী ও বিবাদীর পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে নাটোর আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- বাদীপক্ষের নাটোর সদর উপজেলার গৌরিপুর (হয়বতপুর) এলাকার মোঃ মিজানুর রহমানের ছেলেমোঃ মিদুল (৩৮), শহরের কান্দিভিটা এলাকার মৃত বাদশা খানের ছেলেমোঃ জনি খান (২৪) এবং বিবাদীপক্ষের লালপুর উপজেলার রামানন্দপুর এলাকার মোঃ লোকমান সরকারের ছেলেমোঃ রানা(৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত একটি মামলার শুনানিতে আদালত আসেন মামলার বাদী ও বিবাদীপক্ষের লোকজন। দুপুরে আদালতে শুনানি শেষে বাড়ি ফেরার পথে আদালত প্রাঙ্গণে দু-পক্ষের মধ্যে প্রথমে তর্ক-বির্তক শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষের ৮/১০ জন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়।পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। এসময় তিনজনকে আটক করে পুলিশ।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম বলেন, উভয়পক্ষের আজ আদালতে শুনানির তারিখ ছিল। শুনানি শেষে আদালতের বাহিরে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় পুলিশ তিনজকে আটক করেছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ডে-কেয়ার সেন্টারে ‘অন্যরকম’ সময় কাটালেন প্রধানমন্ত্রী জাতীয় সংসদের চিফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করার দায়িত্ব রাষ্ট্রের : স্পিকার ইউএনএইচসিআর ও ডব্লিউএফপির যৌথ উচ্চ পর্যায়ের মিশনের সঙ্গে বৈঠক: রোহিঙ্গা প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন ত্রাণমন্ত্রী আইএলও ও চীনা নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা নিয়ে এলজিআরডি মন্ত্রীর বৈঠক ইইউর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় সিঙ্গাপুর জলঢাকায় ভুমিসেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে দুইটি ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত