BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নাটোরে মেয়েশিশুদের শিক্ষা সহযোগিতা কার্যক্রমে শিক্ষার্থী সংবর্ধনা

নাটোরে মেয়েশিশুদের শিক্ষা সহযোগিতা কার্যক্রমে শিক্ষার্থী সংবর্ধনা

নাটোর প্রতিনিধি: নাটোরে মেয়েশিশুদের শিক্ষায় উৎসাহ ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে মেয়েশিশুদের শিক্ষা সহযোগিতা কার্যক্রম শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শহরের কানাইখালী সাহারা রেস্টুরেন্টে রুম টু রিড বাংলাদেশ এর নাটোর অফিস এই আয়োজন করে।

অনুষ্ঠানে রুম টু রিড নাটোরের ম্যানেজার মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা ফেরদৌস।

এ ছাড়ও বক্তব্য রাখেন নাটোর জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রুস্তম আলী হেলালী ও রুম টু রিডের প্রোগ্রাম অফিসার নাসিমা খাতুন।

অনুষ্ঠানে জেন্ডার ইক্যুয়ালিটি পোর্টফোলিও-এর আওতাভুক্ত জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সংবর্ধনায় কৃতী ও অনুপ্রেরণাদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ, ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি জান্নাত আরা ফেরদৌস বলেন, “রুম টু রিডের এই উদ্যোগ মেয়েশিশুদের শিক্ষায় অগ্রগতির দৃষ্টান্ত স্থাপন করেছে। এখনও সমাজে নানা প্রতিবন্ধকতা থাকলেও মেয়েরা এখন অনেক সচেতন। সুযোগ পেলে তারাই দেশকে এগিয়ে নিতে পারে। আমরা চাই, কোনো মেয়েশিশু যেন দারিদ্র্য বা সামাজিক বাধার কারণে ঝরে না পড়ে। শিক্ষা নারী জাগরণের প্রধান হাতিয়ার।

বক্তারা বলেন, মেয়েশিশুদের শিক্ষায় বিনিয়োগ মানে দেশের ভবিষ্যত বিনিমার্ণে বিনিয়োগ। সমান সুযোগ ও সহায়তা পেলে মেয়েরা সমাজ ও জাতি গঠনে বড় ভূমিকা রাখতে পারে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জাতি একটা ভালো নির্বাচনের জন্য অপেক্ষায় রয়েছে – দুলু realme C85 launched with massive 7000mAh ultra battery, the first in the segment উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণ করায় সংঘর্ষে আহত-৮ উজিরপুরে উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত জামালপুরে র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা দিন-রাত জ্বলছে ইসলামপুরে পৌরসভার সড়কবাতি স্থানীয়দের চরম ক্ষোভ আটোয়ারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় ৭ বছর পর মামলায় খালাস পেলেন সাংবাদিক মাসুদুর রহমান  আদমদীঘি দলিল লেখকদের সাথে ধানের শীষের এমপি প্রার্থীর মতবিনিময় সান্তাহারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামের সড়কগুলো পরিচিতি পাচ্ছে ভিন্ন নামে