BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নাটোরে নাতি বউকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতাকে জুতাপেটা করে পুলিশে সোপর্দ

নাটোরে নাতি বউকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতাকে জুতাপেটা করে পুলিশে সোপর্দ

নাটোর প্রতিনিধি: নাটোরে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে প্রতিবেশী নাতি বউকে ধর্ষণের অভিযোগে স্থানীয় বিএনপি নেতা ইসমাইল হোসেন (৫৫)কে জুতাপেটা করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

গৃহবধুর স্বামী কাওসার মজুমদার বাদী হয়ে এ বিষয়ে ইসমাইল হোসেনের বিরুদ্ধে নাটোর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ আটক ইসমাইল হোসেনকে আদালতের মাধ্যমে শনিবার বিকেলে কারাগারে পাঠিয়েছে।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, নাটোর সদরের চিনিকল সংলগ্ন তেবাড়িয়া ইউনিয়নের জংলি গ্রামের বাসিন্দা স্থানীয় ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ইসমাইল হোসেন তার নিজের স্ত্রীর নাম করে বৃহস্পতিবার সকাল পৌনে আটটার দিকে কৌশলে প্রতিবেশী নাতি বউ ভুক্তভুগি নারীকে তার স্বামীর মাধ্যমে বাড়িতে ডেকে পাঠান।

ভুক্তভুগি নারী বাড়িতে এসে দেখেন তার দাদী শাশুড়ি বাড়িতে নেই। এসময় দাদা শশুড় ইসমাইল হোসেন ঐ নারীকে জোর করে কাপড় দিয়ে মুখ বেঁধে ধর্ষণ করে। এক পর্যায়ে মুখের বাঁধন খুলে সে চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে।

এলাকাবাসী এ সময় অভিযুক্ত ইসমাইল হোসেনকে গণপিটুনী দিয়ে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। গৃহবধুর স্বামীর বাদী হয়ে সেদিন রাতেই নাটোর থানায় মামলা দায়ের করেন। মামলার খবর জানতে পেয়ে ইসমাইল হোসেন হাসপাতাল থেকে পালিয়ে যায়।

শনিবার ভোরে নিজ গ্রামের কারো বাড়িতে আতœগোপনে থাকা ইসমাইল হোসেন রাস্তায় বের হলে পাহারায় থাকা এলাকাবাসী তাকে আটক করে জুতার মালা পড়িয়ে পুরো গ্রাম ঘুরিয়ে গাছের সাথে বেঁধে রেখে পুলিশে খবর দেয়।

পরে নাটোর থানা পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পাঠায়।

নাটোর থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোন ভয়ে সিনেমা করেননি দীপা খন্দকার? বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস এভাবে জমি অধিগ্রহণ চললে ভবিষ্যতে কবরের জায়গাও থাকবে না : জ্বালানি উপদেষ্টা রাজশাহী সীমান্তে সরিষা ক্ষেত থেকে ভারতীয় মদ জব্দ বেগম জিয়া দলমত নির্বিশেষে সবার নিকট গ্রহনযোগ্য একজন নেত্রী : মিনু আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এসএসএফ সুবিধা পাবেন শুধু খালেদা জিয়া, পরিবারের অন্য সদস্য নয় : পরিবেশ উপদেষ্টা ভোজ্যতেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শাও’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের জোরালো প্রমাণ রয়েছে : জাতিসংঘ মহাসচিব গাজায় ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা চীনের