BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নাটোরে দাঁড়িপাল্লার পক্ষে মহিলাদের নির্বাচনী শোভাযাত্রা

নাটোরে দাঁড়িপাল্লার পক্ষে মহিলাদের নির্বাচনী শোভাযাত্রা

নাটোর প্রতিনিধি: নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে দাঁড়িপাল্লার পক্ষে বুধবার সকালে নাটোর শহরে মহিলা জামায়াত বিশাল নির্বাচনী শোভাযাত্রা করেছে। বুধবার সকাল সাড়ে দশটায় শহরের মাদ্রাসা মোড় গোল চত্তর থেকে বিশাল এই নির্বাচনী শোভাযাত্রা শুরু হয়।

শহরের কানাইখালি, নিচাবাজার ও আলাইপুর ঘুরে পুনরায় মাদ্রাসা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় শোভাযাত্রায় বক্তব্য রাখেন, রাজশাহী অঞ্চল মহিলা জামায়াতের সহকারী পরিচালক মোস্তাজিয়া বানু, জেলা মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারী শাহনাজ শেলী ও জেলা সহকারী সেক্রেটারী জোবায়দা কাকন লিপি প্রমুখ।

বক্তারা বলেন, নারীদের সম্মান ও মর্যাদা একমাত্র ইসলামীই দিতে পারে। একটি গোষ্ঠি নারীদের বিভিন্ন বিষয়ে অপব্যাখ্যা দিয়ে ভুল বুঝানোর অপচেষ্টা করছে। কিন্তু নারী সমাজ আজ অনেক সচেতন।

আজকের এই বিশাল নারী শোভাযাত্রা তার বড় প্রমান। তারা আরো বলেন, ইসলামের ইতিহাসে নারী সমাজ সব সময় সত্য ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠার পক্ষে ছিল আছে ও থাকবে।

ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে নারীরাই সবচেয়ে বেশি সম্মান ও মর্যাদা পাবে। তাই নারীদেরকে ইনসাফের প্রতিক দাঁড়িপাল্লকে বিজয় করে কল্যাণমুলক ইসলামী রাষ্ট্র প্রতিষ্টায় অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সাংবাদিকের নাতনী মারিহা উপজেলা পর্যায়ে শ্রেষ্ট শিক্ষার্থী নির্বাচিত আদমদীঘিতে জমির উপরিভাগের মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা বকশীগঞ্জে ছিনতাই হওয়া অটোভ্যান চালকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী দুই ভাই! জামালপুরে স্বামীকে গাছে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, তিন জনের মৃত্যুদণ্ড রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১০ সভা অনুষ্ঠিত আগামী মাসের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবে সরকার : প্রধানমন্ত্রী এক মাসের কম সময়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নববধূকে জিম্মির অভিযোগ: চাঁদার দাবিতে ছাত্রদল নেতাকে শোকজ