BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নাটোরে ঠান্ডায় রেললাইনে ফাটল!

নাটোরে ঠান্ডায় রেললাইনে ফাটল!

নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেল স্টেশনের পাশে ২৫৩নং পিলারের কাছে অতিরিক্ত শীতের কারণে রেললাইনে ফাটল দেখা দিয়েছে। তবে রেললাইনে ফাটল দেখা দিলেও ট্রেন চলাচলে কোনও বিঘœ ঘটেনি বলে দাবি করেছেন স্টেশন মাস্টার আব্দুল আওয়াল।

সোমবারের মধ্যেই এ ফাটলের মেরামত শেষ হবে বলে রেল সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় গ্রাম পুলিশ নাজমুল হোসেন বিটিসি নিউজকে জানান, সোমবার ভোরে তিনি ওই ফাটলটি লক্ষ্য করেন এবং পরে কর্তৃপক্ষকে জানান।

আরো প্রত্যক্ষদর্শীরা জানান, ফাটলের উপর দিয়েই ট্রেন চলাচল করছে। তবে দুপুরের দিকে ফাটলটির মেরামত কাজ শুরু হয়। মাধনগর স্টেশন মাস্টার আব্দুল আওয়াল জানান, সকাল ৬টা ৩৫ মিনিটে খবরটি পেয়ে সান্তাহার স্টেশন মাষ্টারকে অবহিত করা হয়। পরে মেরামত টিম বরেন্দ্র ট্রেনে পৌঁছে কাজ শুরু করে।

তিনি বলেন, বিকেল-সন্ধ্যার মধ্যেই মেরামত কাজ শেষ হবে।

তিনি আরো জানান, অতিরিক্ত শীতে লোহা সংকুচিত হওয়ায় প্রায় প্রতি বছরই এমন ফাটল দেখা যায়।

এদিকে সান্তাহার স্টেশন সূত্রে জানা গেছে, সোমবার সান্তাহার থেকে মাধনগর পর্যন্ত আরো অনেক স্থানে ফাটল দেখা গেছে এবং মেরামত কাজ চলছে। তবে এ সকল ফাটলে ট্রেন চলাচলে বড় ধরণের কোনো বিঘ্ন ঘটে না।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ছবি তোলার অজুহাতে কোমর স্পর্শের অভিযোগ অভিনেত্রীর ব্যক্তির একক ক্ষমতা নিয়ন্ত্রণে ‘হ্যাঁ’ ভোট দিন : অধ্যাপক আলী রিয়াজ ফের বিয়ে করলেন পর্দার ‘পাখি’ ঢাকার ধামরাইয়ে ‘ধর্ষণের গুজব’ ছড়ানো আলোচিত ছিনতাইকাণ্ডে গ্রেপ্তার-৪ মুন্সীগঞ্জে ডিবি পরিচয়ে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার-৬ আগামী নির্বাচিত সরকারকে ৭ দফা ‘অ্যাজেন্ডা’ দিলেন পরিবেশ উপদেষ্টা চট্টগ্রামে পৌঁছেছেন তারেক রহমান ট্রাম্প নতুন জাতিসংঘ তৈরির চেষ্টা করছেন, ব্রাজিল প্রেসিডেন্টের অভিযোগ শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া বিশাল মুক্ত বাণিজ্য চুক্তির পথে ভারত-ইইউ