BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নাটোরে জামায়াতের নির্বাচনী দীর্ঘ মোটরসাইকেল শোডাউন

নাটোরে জামায়াতের নির্বাচনী দীর্ঘ মোটরসাইকেল শোডাউন

নাটোর প্রতিনিধি: নাটোর সদর আসনে কয়েক হাজার মোটর সাইকেল বড় ধরণের নির্বাচনী শোডাউন করেছে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী। শনিবার সকালে উপজেলার দিঘাপতিয়া পি.এন উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সহ¯্রাধিক মোটরসাইকেল নিয়ে এ শোভাযাত্রা শুরু হয়।

এতে এমপি প্রার্থী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী শোভাযাত্রার নেতৃত্ব দেন ও ছাদ খোলা গাড়িতে দু’হাত নেড়ে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও প্রচার বিভাগের সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভাগীয় সহকারী পরিচালক ড. জিয়াউল হক, শহর জামায়াতের আমির রাশেদুল ইসলাম ও সেক্রেটারি আলী আল মাসুদ মিলন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় জাতীয়, দলীয় ও কালিমা সম্বলিত পতাকা ফেস্টুন শোভা পায়।

এ সময় কর্মীরা দলীয় প্রতীক হাতে নানা ধরনের স্নোগান দিতে থাকে। দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয় থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি বড় হরিশপুর বাইপাসে পৌঁছালেও তখনও উত্তরা গণভবনের সামনে বাইক দেখা যায়। শোভা যাত্রাটি সারা দিনে সদর ও নলডাঙ্গা উপজেলার গুরুত্বপূর্ণ প্রায় সব গুলো সড়ক প্রদক্ষিণ করে বিকালে নলডাঙ্গা গিয়ে শেষ হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার