BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নাগরিক সেবা সুনিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ রাসিক প্রশাসকের

নাগরিক সেবা সুনিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ রাসিক প্রশাসকের

প্রেস বিজ্ঞপ্তি: নাগরিক সেবা সুনিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে নগর ভবনে কর্মকর্তা-কর্মচারীদের সাথে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন এবং বিভিন্ন বিভাগ ও শাখার কার্যক্রম পরিদর্শনকালে এই নির্দেশনা দেন তিনি।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টার আগেই অফিসে যান। তিনি দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আপনারাও সকলে যথাসময়ে অফিস আসবেন। সবাই আন্তরিকতার সাথে নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করবেন।

রাসিক প্রশাসক বলেন, সিটি কর্পোরেশন নাগরিক সেবার প্রতিষ্ঠান। এখানে কারো কোন রাজনৈতিক পরিচয় নেই। আপনারা সবাই রাষ্ট্রের কর্মচারী। আমি সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই। আমরা রাজশাহীকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, বাসযোগ্য ও তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

একাজে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।রাসিক প্রশাসক আরো বলেন, নির্বিঘেœ নাগরিক সেবা নিশ্চিত করতে হবে। কারো কারণে নাগরিক সেবার বিঘ্ন ঘটলে, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।মঙ্গলবার সকাল ৮ টায় ৪৫ মিনিটে নগর ভবনে আসেন রাসিক প্রশাসক।

এরপর তিনি কর্মকর্তাদের সাথে নিয়ে নগর ভবন ১ম তলা থেকে ১০ তলা পর্যন্ত প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তর, সচিব দপ্তর, প্রধান প্রকৌশলীর দপ্তর, সচিবালয় বিভাগ, হিসাব বিভাগ, রাজস্ব বিভাগ, প্রকৌশল বিভাগ, স্বাস্থ্য বিভাগ, পরিচ্ছন্ন বিভাগ ও বিভিন্ন শাখার

কার্যক্রম ঘুরে দেখেন এবং নাগরিক সেবা নিশ্চিত করতে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেন রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ