BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নাইজেরিয়ায় তিন দিনব্যাপী হামলায় ৫১ জন অপহৃত, নিহত-৩

নাইজেরিয়ায় তিন দিনব্যাপী হামলায় ৫১ জন অপহৃত, নিহত-৩

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা রাজ্যের চারটি গ্রামে গত তিন দিন হামলা চালানো হয়েছে। এ সব হামলা চলাকালে অন্তত ৫১ জনকে অপহরণ করা হয়েছে ও তিনজন নিহত হয়েছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দেশটির নিরাপত্তা বাহিনী এ তথ্য জানিয়েছে।

হামলাগুলো হয়েছে রাজ্যের দক্ষিণাঞ্চলে। এলাকাটি খ্রিস্টান প্রধান। জানুয়ারিতে এখানে গির্জায় হামলার সময় ১৮০ জনের বেশি মানুষকে অপহরণ করা হয়।

শনিবার স্থানীয় সরকারের কাজুরু এলাকায় সশস্ত্র ব্যক্তিরা এক যাজকসহ ১১ জনকে অপহরণ করে।

এই দিন কাছাকাছি আরেকটি হামলায় তিন জন নিহত হন। একই ঘটনায় স্থানীয় মসজিদের এক ইমাম ও চার মুসল্লিসহ ৩৮ জনকে অপহরণ করা হয়।

এর আগের দিন, কাজুরু এলাকার মারোতে যাওয়ার সড়কে দুই জনকে অপহরণ করা হয়। বৃহস্পতিবার মারোতে হামলাকারীরা ঘরবাড়িতে ভাঙচুর চালায়। তবে সেখানে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা জানানো হয়নি।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ সব হামলার দায় স্বীকার করেনি।

২০২৫ সালের শেষ দিকে ধারাবাহিক গণ-অপহরণ নাইজেরিয়ার উদ্বেগজনক নিরাপত্তা পরিস্থিতির দিকে দৃষ্টি আকর্ষণ করে। ওই সময়ে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে নাইজেরিয়ার প্রেসিডেন্ট জরুরি অবস্থা ঘোষণা করেন এবং একই সঙ্গে সামরিক ও পুলিশ সদস্য নিয়োগ কার্যক্রম শুরু হয়।

সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য পশ্চিম আফ্রিকার দেশটিকে সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খ্রিস্টানদের ‘নির্যাতন’ চলছে বলে অভিযোগ করেন।

তবে অধিকাংশ পর্যবেক্ষকের মতে, জিহাদি গোষ্ঠী ও অপরাধী চক্র হত্যা ও অপহরণ খ্রিস্টান ও মুসলমান নির্বিশেষে উভয়কে লক্ষ্য করেই চালানো হয়।

লাগোস ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান এসবিএম ইন্টেলিজেন্সের এক প্রতিবেদনে বলা হয়, নাইজেরিয়ায় অপহরণ একটি ‘সংগঠিত ও লাভজনক শিল্পে’ পরিণত হয়েছে।

২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত এই অপহরণের মাধ্যমে প্রায় ১৭ লাখ ডলার আয় করা হয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টাইব্রেকারে আতলেতিকোর হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারলো চেলসি ইরানি জাহাজ আটকে উত্তেজনা, ইসলামাবাদ বৈঠক নিয়ে শঙ্কা হরমুজে ইরানি জাহাজ দখল মার্কিন সেনার, শীঘ্রই জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ‘ড্রোন হামলা’ প্রবল হামলা-প্রতিরোধের পরেও অক্ষত ইরানের বেশিরভাগ অস্ত্রভাণ্ডার লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুতের অভিযোগ: ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ, গ্রেপ্তার-১ বিচার বিভাগকে ‘ন্যায় ও আস্থার জায়গা’ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি : তথ্য প্রতিমন্ত্রী