BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নলছিটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র‌্যাব সদস্যসহ নিহত-২

নলছিটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র‌্যাব সদস্যসহ নিহত-২

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় র‌্যাব সদস্য আনোয়ার আকন (৩৮) ও আয়ফুল বেগম (৭০) নামে দুইজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনা শুক্রবার (৭ নভেম্বর) দুপুর থেকে বিকেলের মধ্যে ঘটে।

বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দপদপিয়া ডিগ্রি কলেজের সামনে বাস, সিএনজি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে গুরুতর আহত হন র‌্যাব সদস্য আনোয়ার আকন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আনোয়ার আকন দপদপিয়া ইউনিয়নের দুধরিয়া এলাকার আব্দুল খালেক আকনের ছেলে। তিনি বর্তমানে র‌্যাব-৪ এ কর্মরত ছিলেন। দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন, তাদের চিকিৎসা চলছে।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার প্রতাপ এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে গাড়ির ধাক্কায় নিহত হন আয়ফুল বেগম (৭০)। তিনি ঢাপর এলাকার মৃত কাছেম আলী হাওলাদারের স্ত্রী।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, “দুপুরে প্রতাপ এলাকায় এক নারী এবং বিকেলে দপদপিয়ায় এক র‌্যাব সদস্য নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঝালকাঠি প্রতিনিধি মো. মেহেদী হাসান মেহেদী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দেশে উৎপাদিত চিনি গুদামে মজুত থাকলে আমদানি করা হবে না : শিল্প উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি : রিজভী বিয়ে নিয়ে প্রথমবার প্রশ্নের জবাব দিলেন রাশমিকা তাসনিয়া ফারিণ গান শুরু করেন টেলর সুইফট থেকে অনুপ্রাণিত হয়ে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় হামজারবাগ জামে মসজিদে দোয়া জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ১৫ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল বেগম জিয়ার সুস্থ্যতায় দেশবাসী কাঁদছে এবং আল্লাহর নিকট দোয়া করছে : মিনু রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় চন্দ্রিমা থানা বিএনপির দোয়া মাহফিল ইসরাইলকে অংশগ্রহণের অনুমতি, ইউরোভিশন বয়কট করছে স্পেনসহ ৪ দেশ