BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শন – গবেষক মহিউদ্দিন

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শন – গবেষক মহিউদ্দিন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শন ও শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিশিষ্ট লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি, ২০২৬) রাজশাহী নগরীর চৌদ্দপাই এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় মহিউদ্দিন আহমদ বলেন, “তারুণ্যই শক্তি। এই শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে জীবনের সর্বোচ্চ সাফল্যে পৌঁছানো সম্ভব।” তিনি শিক্ষার্থীদের সময়ের যথাযথ মূল্যায়ন, সুপরিকল্পিত লক্ষ্য নির্ধারণ এবং অধ্যবসায়ের মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

এছাড়াও তিনি বলেন, সঠিক সময়ে সঠিক পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নের মধ্য দিয়েই ব্যক্তি ও জাতির উন্নয়ন সম্ভব। তরুণ প্রজন্মকে দক্ষ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় অংশগ্রহণকারী শিক্ষক-কর্মকর্তারা অতিথির বক্তব্যকে অনুপ্রেরণাদায়ক হিসেবে উল্লেখ করেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টেষ্ট পোষ্ট এবার রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ ফ্রান্স হরমুজ প্রণালীতে কোনও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না : প্রতিরক্ষামন্ত্রী ‘হতাশায় ট্রাম্প’, সাড়া দিচ্ছে না শক্তিশালী কোনো দেশ বাড়ছে যুদ্ধের তীব্রতা, মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান ‘এটি একটি যৌথ প্রচেষ্টা হওয়া দরকার’ : হরমুজ প্রণালির নিরাপত্তায় চীন-জাপান-যুক্তরাজ্যকেও পাশে চান ট্রাম্প ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ব্যবসায় ট্রাম্প পরিবার নেতানিয়াহুর এক হাতে ছয় আঙুলের ভিডিও ভাইরাল, বেরিয়ে এলো মূল তথ্য সংকটে পড়েছে ইসরায়েল