BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নবীগঞ্জে মোবাইল কোর্টে কৃষিজমি থেকে মাটি কাটায় দেড় লাখ টাকা জরিমানা

নবীগঞ্জে মোবাইল কোর্টে কৃষিজমি থেকে মাটি কাটায় দেড় লাখ টাকা জরিমানা

নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে ফার্মবাজার সংলগ্ন একটি উর্বর ধানী কৃষি জমিতে এক্সেভেটর দিয়ে মাটি কাটার খবর পেয়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কোনো প্রকার অনুমতি ছাড়াই কৃষি জমি থেকে মাটি কাটা ও জমির শ্রেণি পরিবর্তনের প্রমাণ পাওয়া যায়।

অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭ক ধারায় বাগাউরা মৌজার কামড়াখাই গ্রামের জামাল শাহ (পিতা- শুক্কুর শাহ ফকির) কে দোষী সাব্যস্ত করে ১,৫০,০০০ (এক লাখ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।

এ সময় অবৈধভাবে কাটা মাটি বহনে ব্যবহৃত দুইটি ট্রাক্টর জব্দ করা হয়। জব্দকৃত মাটি পরবর্তীতে উন্নয়নমূলক কাজে ব্যবহারের জন্য নবীগঞ্জ পৌরসভার নিকট হস্তান্তর করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম। তিনি জানান, কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি মো: আলাল মিয়া। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সরকারি কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে আইনি বাধা নেই : আলী রীয়াজ চাঁপাইনবাবগঞ্জে ছিনতাই চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ৩ কোটি টাকার হেরোইনসহ এক কারবারি গ্রেপ্তার দেবীগঞ্জ অলদিনী সরকারি বিদ্যালয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ স্বজনহারা পরিবারগুলোর পাশে বিএনপি সবসময় থাকবে : তারেক রহমান নরসিংদীতে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে ভয়াবহ বিস্ফোরণ গুম-খুন-নির্যাতনের শিকার পরিবারগুলোর সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান গুম-খুনের শিকার পরিবারের কথা শুনে কাঁদলেন তারেক রহমান রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেপ্তার; দেশীয় তৈরি মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৪৬