নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নেতৃবৃন্দ।
একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে এক যুক্ত বিবৃতিতে তারা এই অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।
বিবৃতিতে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়াল বলেন, ভূমি মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব গ্রহণ রাজশাহীর জন্য গৌরবের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, মন্ত্রী হিসেবে মিজানুর রহমান মিনু ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
বিশেষ করে ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন, নামজারি ও খতিয়ান প্রক্রিয়ার সহজীকরণ এবং সাধারণ মানুষের হয়রানি কমাতে দৃশ্যমান উদ্যোগ নেওয়া জরুরি বলেও উল্লেখ করেন তিনি।
বিবৃতিতে সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত বলেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও তৃণমূলের সঙ্গে সম্পৃক্ততা নতুন মন্ত্রীকে দায়িত্ব পালনে সহায়তা করবে। তিনি আরো বলেন, সাংবাদিক সমাজ জনস্বার্থে ইতিবাচক ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে ভূমি খাতে সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠায় সহযোগিতা করবে।
বিবৃতিতে নেতৃদ্বয় আশা প্রকাশ করেন, নতুন প্রত্যাশা পূরণে ভূমিমন্ত্রী সফল হবেন এবং দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #















