BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

‘নতুন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা’ ব্যবহার করে মার্কিন বিমান ভূপাতিত করা হয়েছে : ইরান

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘কালো দিন’ এক দিনেই ২ যুদ্ধবিমান, ৫ ড্রোন, ২ হেলিকপ্টারে আঘাত হানল ইরান

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানের আকাশসীমায় অনুপ্রবেশকারী মার্কিন যুদ্ধবিমানগুলো ভূপাতিত করতে তেহরান তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘নতুন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা’ ব্যবহার করেছে।

শুক্রবার (৩ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে এই তথ্য নিশ্চিত করেছেন খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি।

বিবৃতিতে ইব্রাহিম জুলফাগারি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার যে দাবি করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা। উন্নত মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার মধ্য দিয়েই ইরানের প্রতিরক্ষা সক্ষমতার প্রমাণ মিলেছে।

মুখপাত্র আরও জানান, কেশম দ্বীপের দক্ষিণ দিকে একটি অত্যাধুনিক শত্রু যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা চালানো হয়। সফল আঘাতের পর বিমানটি কেশম ও হেনগাম দ্বীপের মাঝামাঝি জলসীমায় বিধ্বস্ত হয়।

ধারণা করা হচ্ছে, জুলফাগারি এখানে হরমুজ প্রণালির কাছে বিধ্বস্ত হওয়া ‘এ-১০’ (A-10) মডেলের যুদ্ধবিমানটির কথা উল্লেখ করেছেন।

শুক্রবার একদিনেই ইরান দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি তোলে। এর মধ্যে প্রথমটি ছিল ‘এফ-১৫ই’ (F-15E) মডেলের বিমান, যা ইরানের মধ্যাঞ্চলে বিধ্বস্ত হয়।

পরবর্তীতে হরমুজ প্রণালির কাছে দ্বিতীয় বিমান হিসেবে ‘এ-১০’ যুদ্ধবিমানটি ভূপাতিত করার খবর আসে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা ও বিবিসির তথ্যমতে, ইরানের এই উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার সফল প্রয়োগের ফলে মার্কিন ও ইসরাইলি বিমানবাহিনীর জন্য ওই অঞ্চলে বড় ধরনের প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

ইব্রাহিম জুলফাগারি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের আকাশসীমা রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের অবশ্যই হামের টিকা দিতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসি-প্রধানের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হরমুজ দিয়ে বাংলাদেশিগামী জাহাজের যাতায়াত সহজ করার অনুরোধ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন অপতথ্য থেকে জনগণকে সুরক্ষা দেওয়া গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে : সমাজকল্যাণমন্ত্রী আমিও গুমের শিকার, সংশ্লিষ্ট আইনগুলো আরও পরিমার্জিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী