BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে রাজশাহী মহানগর বিএনপির মতবিনিময় সভা

ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে রাজশাহী মহানগর বিএনপির মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: ধানের শীষ প্রতীকের পক্ষে জনসমর্থন বাড়ানো এবং সাংগঠনিক শক্তি সুদৃঢ় করতে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে মাঠপর্যায়ের নেতাদের নিয়ে মতবিনিময় ও দিকনির্দেশনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠত হয়। এতে মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় দিকনির্দেশনামূলক বকৃক্তা করেন মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র সভাপতি নজরুল হুদা, সহ সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন, জয়নাল আবেদিন শিবলী এবং সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল আলম মিলু। এছাড়া মহানগরীর সব থানা ও ওয়ার্ডের সভাপতি, সম্পাদকরা-সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা সভায় যোগ দেন।

মহানগর সভাপতি মামুনুর রশিদ বলেন, রাজশাহী বরাবরই জাতীয়তাবাদী শক্তির দুর্ভেদ্য ঘাঁটি। আগামী দিনে এই ঘাঁটিকে আরও শক্তিশালী করতে তৃণমূল নেতাকর্মীদের অতন্দ্র প্রহরীর ভূমিকায় মাঠে থাকতে হবে। প্রতিটি ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিয়ে প্রকৃত গণজোয়ার সৃষ্টি করতে হবে।

সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রতিটি ওয়ার্ড, থানায় বিএনপির সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করতে হবে। মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের উন্নয়ননীতি ও দলীয় আদর্শ তুলে ধরতে হবে। দলীয় বিভেদ ভুলে একসঙ্গে কাজ করে কেন্দ্র রক্ষা ও ভোটাধিকার আদায়ে রাজপথে সাহসী ভূমিকা রাখতে হবে।

সাংগঠনিক সম্পাদক মো. রবিউল আলম মিলু বলেন, মিজানুর রহমান মিনুর দিক-নির্দেশনায় রাজশাহী মহানগর বিএনপি বর্তমানে অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ ও শক্তিশালী। তাই আমাদের মাঠে যদি গাফলতি না থাকে বিজয় আমাদেনর সুনিশ্চিত ইনশাআল্লাহ।

সভায় অংশ নেওয়া থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা ধানের শীষের বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকার এবং সংগঠনের নির্দেশনা অনুযায়ী কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অতিরিক্ত জ্বালানি সরবরাহে ভারতকে বাংলাদেশের চিঠি নির্বাচনী ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে বেইজিং ও গুয়াংঝু রুটে ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বাড়ানোর আগ্রহ প্রকাশ রাষ্ট্রদূতের আদমদীঘিতে অনুমোদনহীন চার ইটভাটার ৯ লাখ টাকা জরিমানা ইসলামপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার সিংড়ায় দেড় হাজার লিটার তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও চোরাচালান পণ্য জব্দ রামেবি: নিয়োগে নীতিমালা মানেন না উপাচার্য রামেবি ভিসি প্রফেসর ডা. জাওয়াদুল হকের অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান