BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ধর্ষণ মামলায় রাজশাহীর হড়গ্রাম মডেল টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ কারাগারে

ধর্ষণ মামলায় রাজশাহীর হড়গ্রাম মডেল টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ কারাগারে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর হড়গ্রাম মডেল টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ ড. মারুফ হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে তিনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক শরনিম আক্তার সেটি নামঞ্জুর করেন।

মামলার নথি অনুযায়ী, ২০১৬ সালের ২০ আগস্ট ভুক্তভোগীর বাড়িতে কেউ না থাকার সুযোগে অধ্যক্ষ মারুফ হোসেন তাকে ধর্ষণ করেন। পরে ঘটনা প্রকাশ হলে চাকরি নষ্ট করে দেওয়ার হুমকি দেওয়া হয়। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে প্রায় সাত বছর ধরে ভুক্তভোগীকে শারীরিক সম্পর্ক বজায় রাখতে বাধ্য করেন তিনি। ভুক্তভোগী পেশায় একজন প্রভাষক।

ঘটনার দীর্ঘ সময় পর ২০২৩ সালের ২১ এপ্রিল ভুক্তভোগী নগরীর বোয়ালিয়া মডেল থানায় অধ্যক্ষ মারুফ হোসেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন।

চলতি বছরের ৩০ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা এসআই শরিফুল ইসলাম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

জব্দকৃত আলামত, সাক্ষ্য ও তদন্তে প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(১) ধারার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় অধ্যক্ষ মারুফ হোসেনকে অভিযুক্ত করা হয়।

অভিযুক্ত মারুফ হোসেন নগরীর কাশিয়াডাঙ্গা থানার ফুদকিপাড়া খিরশিন এলাকার আমজাদ হোসেনের ছেলে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দেশে উৎপাদিত চিনি গুদামে মজুত থাকলে আমদানি করা হবে না : শিল্প উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি : রিজভী বিয়ে নিয়ে প্রথমবার প্রশ্নের জবাব দিলেন রাশমিকা তাসনিয়া ফারিণ গান শুরু করেন টেলর সুইফট থেকে অনুপ্রাণিত হয়ে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় হামজারবাগ জামে মসজিদে দোয়া জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ১৫ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল বেগম জিয়ার সুস্থ্যতায় দেশবাসী কাঁদছে এবং আল্লাহর নিকট দোয়া করছে : মিনু রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় চন্দ্রিমা থানা বিএনপির দোয়া মাহফিল ইসরাইলকে অংশগ্রহণের অনুমতি, ইউরোভিশন বয়কট করছে স্পেনসহ ৪ দেশ