BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ধর্মেন্দ্রর সঙ্গে বিয়ের আগের বাজে অভিজ্ঞতা সামনে আনলেন হেমা মালিনী

ধর্মেন্দ্রর সঙ্গে বিয়ের আগের বাজে অভিজ্ঞতা সামনে আনলেন হেমা মালিনী

বিটিসি বিনোদন ডেস্ক: বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী হেমা মালিনী সদ্য স্বামী কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে হারিয়েছেন। এখন সব কিছুর সঙ্গে ধাতস্থ হতে খানিকটা সময় লাগছে তার।

তিনি যখন চেন্নাই থেকে মায়ানগরীতে আসেন, সেই সময় নিজেকে প্রতিষ্ঠা করার লড়াইয়ে নেমে অদ্ভুতুড়ে এক অভিজ্ঞতার কথা জানান হেমা মালিনী।

চেন্নাইয়ে যথেষ্ট সচ্ছল জীবন ছিল তার। সেসব ছেড়ে হাজারও প্রতিকূলতা পেরিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। আত্মজীবনী ‘হেমা মালিনী: বিয়ন্ড দ্য ড্রিম গার্ল’-এ নিজের জীবনের বহু অভিজ্ঞতার কথা শেয়ার করে নেন তিনি।

সেখানেই  অভিনেত্রী বলেন, অভিনয় শুরুর জীবনের কথা। তখনো ধর্মেন্দ্রের সঙ্গে বিয়ে হয়নি তার। বান্দ্রার একটি ছোট ফ্ল্যাটে থাকতেন। সেখানেই অস্বাভাবিক কিছু ঘটনা ঘটে তার সঙ্গে।

হেমা মালিনী বলেন, প্রতি দিন রাতে আমার মনে হতো কেউ আমার গলা টিপে ধরতে আসছে। রাতে আমার মা আমার সঙ্গেই শুতেন।

তিনি দেখেছেন, আমি ঠিক কতটা ভয়ে রাত কাটাতাম। যদি সে রকম ঘটনা দু-একবার ঘটত, তাহলেও অতটা চিন্তিত হতাম না। কিন্তু দেখলাম ক্রমশ ওই ঘটনা প্রতি দিন রাতেই আমার সঙ্গে ঘটছে।

তারপরই মুম্বাইয়ে বাংলোর খোঁজ শুরু করেন তিনি।

ধর্মেন্দ্রের সঙ্গে বিয়ের পরই নাকি অভিনেত্রী জুহুর বাংলোয় থাকা শুরু করেন। সমুদ্রমুখী গাছপালা বাগানবেষ্টিত সেই বাংলোতেই জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন হেমা মালিনী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বকশীগঞ্জে লন্ডন প্রবাসী সেই দুই ভাইয়ের আর্থিক সহায়তা পেল আরো শতাধিক পরিবার আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বৈশ্বিক প্রতারণা মোকাবিলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষুকদের ছাগল বিতরণ করলেন প্রধানমন্ত্রী  ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : তারেক রহমান দিনাজপুরে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী কৃষিকে শক্তিশালী ভিত্তির ওপর গড়ে তুলতে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী রাজশাহী নগরীতে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ নাটোরের মাটিতে কারো কোন অন্যায় নির্যাতন মেনে নেয়া হবে না – হুইপ দুলু