BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দ. কোরিয়ার কারখানার আগুন, নিহত-১১

দ. কোরিয়ার কারখানার আগুন, নিহত-১১

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার একটি গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন বলে শনিবার এএফপিকে কর্তৃপক্ষ জানিয়েছে। এ ছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন।

উদ্ধারকারীরা নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে পোড়া ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে।

মধ্য কোরিয়ার দেজিয়ন শহরের ওই কারখানাটি অবস্থিত।

ভবনটি ধসে পড়ার ঝুঁকির কারণে দমকল কর্মীরা প্রথমে কারখানায় প্রবেশ করতে পারেননি।

দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ সংবাদ সংস্থার মতে, কারখানায় মজুদ থাকা সোডিয়ামের কারণেও উদ্ধারকাজ ব্যাহত হয়। কারণ ভুলভাবে নাড়াচাড়া করলে বিস্ফোরিত হতে পারে।

ইয়োনহাপের তথ্যমতে, শুক্রবার দুপুর ১টার দিকে যখন আগুন লাগে, তখন কারখানাটিতে প্রায় ১৭০ জন শ্রমিক উপস্থিত ছিলেন।

অগ্নিকাণ্ড ও অন্যান্য দুর্যোগ মোকাবেলাকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভাগের একজন কর্মকর্তা বলেন, ‘আমরা জানতে পেরেছি যে ১১ জন মারা গেছেন এবং ২৫ জন গুরুতরভাবে আহত হয়েছেন।’

তিনি আরো বলেন, ‘আমরা এটাও জানতে পেরেছি যে, ৩৪ জন আহত হয়েছেন কিন্তু তাদের অবস্থা গুরুতর নয় এবং তিনজন এখনো নিখোঁজ রয়েছেন।’ কর্মকর্তারা জানাননি কী কারণে আগুন লেগেছে।

একজন প্রত্যক্ষদর্শী ইয়োনহাপকে একটি বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছে।

আজ শনিবার বিকেল নাগাদ আগুন নিভিয়ে ফেলা হয়। রাষ্ট্রপতি লি জে মিয়ং কর্মকর্তাদের উদ্ধার অভিযানের জন্য জনবল ও সরঞ্জামসহ সমস্ত উপলব্ধ সম্পদ একত্রিত করার নির্দেশ দিয়েছেন বলে তার কার্যালয় জানিয়েছে।

লি দেশের শ্রমিকদের জন্য আরো ভালো সুরক্ষার আহ্বান জানিয়েছেন। দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী ২০০০ থেকে ২০২৪ সালের মধ্যে দশ হাজারের বেশি শ্রমিক কর্মক্ষেত্রে মারা গেছেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের অবশ্যই হামের টিকা দিতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসি-প্রধানের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হরমুজ দিয়ে বাংলাদেশিগামী জাহাজের যাতায়াত সহজ করার অনুরোধ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন অপতথ্য থেকে জনগণকে সুরক্ষা দেওয়া গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে : সমাজকল্যাণমন্ত্রী আমিও গুমের শিকার, সংশ্লিষ্ট আইনগুলো আরও পরিমার্জিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী