BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দ্বিতীয় স্তরের দলের কাছে হেরে আর্সেনালের বিদায়

দ্বিতীয় স্তরের দলের কাছে হেরে আর্সেনালের বিদায়

বিটিসি স্পোর্টস ডেস্ক: দুই সপ্তাহ আগেও চারটি শিরোপা জয়ের সম্ভাবনায় থাকা আর্সেনাল এবার বিদায় নিয়েছে এফএ কাপ থেকে। দ্বিতীয় স্তরের ক্লাব সাউদাম্পটনের কাছে হেরে টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনালেই শেষ হয়েছে মিকেল আর্তেতার দলের যাত্রা।

শনিবার সাউদাম্পটের মাঠে ২-১ গোলে হারে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা দলটি।

আন্তর্জাতিক বিরতির আগে গত ২২ মার্চ ম্যানচেস্টার সিটির কাছে ইংলিশ ফুটবল লিগ কাপের ফাইনালে হেরেছিল আর্সেনাল। এবার বিরতির পর মাঠে ফেরার দিনে তাদের শেষ হয়ে গেল আরেকটি শিরোপা জয়ের আশা।

প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে ৯ পয়েন্টে এগিয়ে থাকা আর্সেনাল টিকে আছে চ্যাম্পিয়নস লিগে। ইউরোপ ক্লাব সেরার আসরের কোয়ার্টার-ফাইনালে তাদের প্রতিপক্ষ পর্তুগিজ ক্লাব স্পোর্তিং লিসবন।

ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের টুর্নামেন্ট চ্যাম্পিয়শিপের সাত নম্বরে থাকা সাউদাম্পটনের বিপক্ষে বল দখল ও আক্রমণে বেশ এগিয়ে ছিল আর্সেনাল। ৬৪ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য নেওয়া ২৪টি শটের মধ্যে ৯টি লক্ষ্যে রাখে তারা। অন্যদিকে ৭টি শট নেওয়া স্বাগতিকরা লক্ষ্যে রাখতে পারে ৪টি।

৩৫তম মিনিটে সাউদাম্পটনে এগিয়ে দেন রস স্টুয়ার্ট। ম্যাচে ফিরতে মরিয়া আর্সেনালকে ৬৮তম মিনিটে সমতায় ফেরান ভিক্তর ইয়োকেরেশ। নির্ধারিত সময় শেষ হওয়ার ৫ মিনিট আগে স্বাগতিকদের আবার এগিয়ে দেন শিয়া চার্লস। বাকি সময় সেই গোল আর শোধ দিতে পারেনি আর্তেতার দল।

কোয়ার্টার-ফাইনালের প্রথম ম্যাচে আর্লিং হলান্দের হ্যাটট্রিকে লিভারপুলকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় ম্যাচে তৃতীয় স্তরের ক্লাব পোর্ট ভ্যালেকে ৭-০ গোলে উড়িয়ে সেমি-ফাইনালে উঠেছে চেলসি। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ‘ড্রোন হামলা’ প্রবল হামলা-প্রতিরোধের পরেও অক্ষত ইরানের বেশিরভাগ অস্ত্রভাণ্ডার লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুতের অভিযোগ: ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ, গ্রেপ্তার-১ বিচার বিভাগকে ‘ন্যায় ও আস্থার জায়গা’ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি : তথ্য প্রতিমন্ত্রী কিছু রাজনৈতিক মহল জুলাই সনদ ও সংস্কার ইস্যুতে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে : বগুড়ায় প্রধানমন্ত্রী দেশের মানুষকে বগুড়ার মানুষের মতো সুখী করতে চাই : প্রধানমন্ত্রী পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক ও সাধারণ জনগণের কল্যাণে ব্যয় করা হবে : প্রধানমন্ত্রী সৌদিতে বসবাসরত যোগ্য রোহিঙ্গাদের দ্রুত বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ