BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দৌলতপুর সীমান্তে অস্ত্র-গুলিসহ যুবক আটক

দৌলতপুর সীমান্তে অস্ত্র-গুলিসহ যুবক আটক

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে আরিফুল ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৪৭ কুষ্টিয়া ব্যাটালিয়ন। এ সময় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি এবং একটি মোবাইল জব্দ করা হয়েছে।

আজ সোমবার (১ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি অধিনায়ক জানান, কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীন চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৪/২-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আতারপাড়া নামক স্থানে আরিফুল ইসলাম নামে ওই যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি এবং একটি মোবাইল জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ১ এক লাখ ৩৫ হাজার ৬০০ টাকা।

অস্ত্র-গুলিসহ অভিযুক্তকে দৌলতপুর থানায় মামলা দায়ের করে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুষ্টিয়া প্রতিনিধি মো. আলাউদ্দিন হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার