BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে : মির্জা ফখরুল

দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে : মির্জা ফখরুল

ঢাকা প্রতিনিধি: গণঅভ্যুত্থানের পর দেশে নতুন সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘অনেক আন্দোলন, অনেক রক্ত-আত্মত্যাগের পর আমরা এমন এক অবস্থানে পৌঁছেছি, যেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে।’

সোমবার (১ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সাবেক গণঅধিকার পরিষদের আহ্বায়ক ও অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন মির্জা ফখরুল।

উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

ফখরুল বলেন, দেশের অন্তর্বর্তী সরকার প্রধান মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বেশ কয়েকটি সংস্কার কমিশন কাজ করছে। এসব কমিশনের মাধ্যমে দলগুলো সংস্কারের সনদে সই করেছে।

তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে। প্রস্তুতিও সেইভাবেই চলছে। আমরা আশাবাদী দেশের মানুষ এই সুযোগে প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠন করবেন।’

তিনি আরও দাবি করেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থেকে জানে দায়িত্ব পেলে দলটি দেশকে সত্যিকারের গণতান্ত্রিক কাঠামো ও সমৃদ্ধ অর্থনীতির পথে নিয়ে যেতে পারবে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে মহাসচিব বলেন, তিনি অত্যন্ত অসুস্থ এবং এখনো হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে চিকিৎসা চলছে। ‘আমরা তার সুস্থতা কামনা করছি। দেশবাসীও তার জন্য দোয়া করছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. রাজু আহমেদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোন ভয়ে সিনেমা করেননি দীপা খন্দকার? বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস এভাবে জমি অধিগ্রহণ চললে ভবিষ্যতে কবরের জায়গাও থাকবে না : জ্বালানি উপদেষ্টা রাজশাহী সীমান্তে সরিষা ক্ষেত থেকে ভারতীয় মদ জব্দ বেগম জিয়া দলমত নির্বিশেষে সবার নিকট গ্রহনযোগ্য একজন নেত্রী : মিনু আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এসএসএফ সুবিধা পাবেন শুধু খালেদা জিয়া, পরিবারের অন্য সদস্য নয় : পরিবেশ উপদেষ্টা ভোজ্যতেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শাও’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের জোরালো প্রমাণ রয়েছে : জাতিসংঘ মহাসচিব গাজায় ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা চীনের