BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশে ফেরার পর প্রথম ৩ দিন যেসব কর্মসূচিতে যোগ দেবেন তারেক রহমান

দেশে ফেরার পর প্রথম ৩ দিন যেসব কর্মসূচিতে যোগ দেবেন তারেক রহমান

ঢাকা প্রতিনিধি: দেশে ফেরার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তিন দিনের কর্মসূচির বিস্তারিত তুলে ধরেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ।

বুধবার (২৪ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে তিনি জানান,

প্রথম দিন বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারেক রহমান ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যাবেন। এরপর বিমানবন্দর সড়ক দিয়ে কাকলীর মোড় ও গুলশান-২ মোড় হয়ে বাসভবনে প্রবেশ করবেন।

পরদিন শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার পর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে যাবেন। সেখানে জিয়ারত শেষে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হবেন।

শনিবার (২৭ ডিসেম্বর) প্রথমে জাতীয় পরিচয়পত্রের কাজ ও ভোটার হবেন। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষ করে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আহত জুলাইযোদ্ধাদের সঙ্গে দেখা করবেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. রাজু আহমেদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ঢাকাস্থ জামালপুর সমিতির বার্ষিক বনভোজন ও মিলনমেলা রাবি ভর্তিচ্ছুদের জন্য HFSA-এর স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতীক বরাদ্দের আগেই প্রচার: এবি পার্টির প্রার্থী সাঈদ নোমান আদালতে তলব আরইউজে’র উদ্যোগে জমকালো আয়োজনে মিডিয়া কাপ উদ্বোধন  বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ আন্তর্জাতিক পর্যটনের ক্ষেত্রে নতুন ভাবে পরিচিতি পাবে : ফয়েজ আহমেদ  জনতা ‘হ্যাঁ’ ভোট, জুলাই সনদ ও নতুন বাংলাদেশের পক্ষে : সমবায় উপদেষ্টা জীববৈচিত্র্য রক্ষায় নিরাপদ জেনেটিক প্রযুক্তির ব্যবহার জরুরি : প্রাণিসম্পদ উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, জেলা হাসপাতালে চিকিৎসাধীন-৭৯ ১২ ফেব্রুয়ারির পর চাঁপাইনবাবগঞ্জে চাঁদাবাজির ঠাঁই হবে না – মতবিনিময় সভায় বুলবুল “ধর্ম নয়-উন্নয়নই রাজনীতি” চাঁপাইনবাবগঞ্জে সংখ্যালঘুদের মতবিনিময়ে হারুনুর রশীদ