BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দেশে দুনীতি বন্ধ করতে সাংবাদিক সমাজের সহযোগিতা প্রয়োজন – নুর মোহাম্মাদ আবু তাহের

দেশে দুনীতি বন্ধ করতে সাংবাদিক সমাজের সহযোগিতা প্রয়োজন – নুর মোহাম্মাদ আবু তাহের

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-৩ আসনে জামায়াতে ইসলামির মনোনীত এমপি প্রার্থী নুর মোহাম্মাদ আবু তাহের বলেছেন, দীর্ঘ ৫৪ বছরেও দুভার্গ্যজনক ভাবে আমরা দেশ পুর্নগঠন করতে পারিনি। স্বাস্থ্যখাত. শিক্ষা খাতসহ সকল ক্ষেত্রেই যা প্রয়োজন তা আমরা পাচ্ছিনা। আমরা আজও বেকার সমস্যা দুর করতে পারিনি। বাধ্য হয়ে কর্মের জন্য বিদেশে যেতে হচ্ছে। দেশে দুনীতি বন্ধ করতে সাংবাদিক সমাজের সহযোগিতা একান্ত প্রয়োজন।

তিনি আরো বলেন. রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করতে হবে। শুধু দল কিংবা নেতা বদল করলেই হবেনা। রাষ্ট্রের সমগ্র সিষ্টেমকে পরিবর্তনে আনতে হবে। আসন্ন নির্বাচনে তিনি জয়লাভ করলে বেকারত্ব দুরসহ এলাকার উন্নয়নে ভুমিকা রাখেবেন বলে দাবী করেন। আসন্ন ত্রয়োদশ নির্বাচনে সাংবাদিকরা গুরুত্বপুর্ন ভুমিকা পালন করতে পারেন।

জামায়াতে ইসলামি চায় একটি শান্তিপুর্ন ও অবাধ নির্বাচন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে আদমদীঘি উপজেলা জামায়াতে ইসলামি আয়োজনে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আদমদীঘি উপজেলা জামায়াতে ইসলামি আমীর হাফেজ আতোয়ার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাও: গোলাম রব্বানীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফেজ আব্দুর নুর।

বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা জামায়াতের নায়েবে আমীর. মাও: তরিকুল ইসলাম, সহকারি সেক্রেটারি মাও: গোলাম মোস্তফা, জেলা ইউনিট সদস্য এনামুল হক, উপজেলা ইউনিট সদস্য মোস্তফা আহমেদ নাইডু, উপজেলা কর্মপরিষদ সদস্য মাও: রমজান আলী, ইউনিয়ন আমীর ইদ্রিছ আলী, সাংবাদিক হাফিজার রহমান, গোলাম মোস্তফা, বেনজীর রহমান, মেহেদী হাসান, রফিকুল ইসলাম মন্টু, তোফায়েল আহমেদ লিটন, জিল্লুর রহমান, রাকিবুল হাসান প্রমুখ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোন ভয়ে সিনেমা করেননি দীপা খন্দকার? বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস এভাবে জমি অধিগ্রহণ চললে ভবিষ্যতে কবরের জায়গাও থাকবে না : জ্বালানি উপদেষ্টা রাজশাহী সীমান্তে সরিষা ক্ষেত থেকে ভারতীয় মদ জব্দ বেগম জিয়া দলমত নির্বিশেষে সবার নিকট গ্রহনযোগ্য একজন নেত্রী : মিনু আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এসএসএফ সুবিধা পাবেন শুধু খালেদা জিয়া, পরিবারের অন্য সদস্য নয় : পরিবেশ উপদেষ্টা ভোজ্যতেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শাও’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের জোরালো প্রমাণ রয়েছে : জাতিসংঘ মহাসচিব গাজায় ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা চীনের