আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার আগামী দিনে বীর মুক্তিযোদ্ধাদের পাশে থাকবেন বলে তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ না হলে আমরা স্বাধীনতা পেতাম না। দেশের ইতিহাসে বীর মুক্তিযোদ্ধাদের অবদান চিরশ্বরণীয় হয়ে থাকবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনামতে সকল উন্নয়ন ও সামাজিক কর্মকান্ডে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাণীত করা হবে। আগামী দিনে মুক্তিযোদ্ধা সংসদকে সুসংগঠিত করে আরো বেগমান করার পরিকল্পনা রয়েছে।
তিনি সর্বদা মুক্তিযোদ্ধাদের সকল সমস্যা সমাধানে সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।
তিনি বুধবার (২৫ ফেব্রুয়ারী) সকালে আদমদীঘির কালাইকুড়ি এ্যাকোয়া কালচার ফার্মে আদমদীঘি উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ও প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান, বীর মুক্তিযোদ্ধা তহির উদ্দীন, আব্দুস ছালাম, নুর মোহাম্মাদ, আবেদ আলী, আব্দুল জলিল, সৌখিন মাস্টার, মনসুর আলী, আবুল হোসেন, আজিজার রহমান, হাবিল উদ্দিন, হৃদয় বর্মন, আব্দুস ছাত্তার, ইয়াছিন আলী এবং বিএনপি দলীয় নেতৃবর্গ। #















