BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশব্যাপী সারাদিনে অগ্নিকাণ্ড আতঙ্ক: রাতে কক্সবাজার ইউনিভার্সিটি ভবনে আগুন, একঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণ

দেশব্যাপী সারাদিনে অগ্নিকাণ্ড আতঙ্ক: রাতে কক্সবাজার ইউনিভার্সিটি ভবনে আগুন, একঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণ

কক্সবাজার প্রতিনিধি: দেশব্যাপী সারাদিন চলা অগ্নিকাণ্ড আতঙ্কের রাতে পর্যটন শহরের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ।

শনিবার (১৮ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে কক্সবাজার পৌর শহরের কলাতলী ডলফিন মোড়স্থ বিশ্ববিদ্যালয়ের ভাড়া ভবনে এ আগুন লাগার ঘটনা ঘটেছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট। প্রায় ঘন্টা খানেক চেষ্টা করে রাত ৯টা নাগাদ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে তারা।

এদিকে, বিশ্ববিদ্যালয়ে অগ্নিকাণ্ডের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিপুল মানুষ ঘটনাস্থলে জড়ো হন। তাদের জটলায় দমকলকর্মীদের কাজ করতে বেগ পেতে হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার জাহাঙ্গীর সেলিম জানান, ইসলামিক স্টাটিজ ডিপার্টমেন্টের একটি কম্পিউটারের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে সনাক্ত হয়েছে।এসময় কয়েকটি কম্পিউটার ও কিছু বই পুড়ে গেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং বিস্তারিত পরে জানানো হবে।

উল্লেখ্য, সারাদিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম ইপিজেডসহ দেশের গুরুত্বপূর্ণ আরো নানা স্থানে অগ্নিকাণ্ড নিয়ে আতংক বিরাজ করেছে। এরই মাঝে সিবিআইইউতে অগুন লাগার ঘটনা সবাইকে ভাবাচ্ছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
উত্তেজনা বাড়িয়ে হরমুজ প্রণালীতে এবার সাবমেরিন মোতায়েন করল ইরান গাজায় ইসরায়েলি হামলায় নিহত তিন ফিলিস্তিনি, যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা অবশেষে স্পেনে ভিড়ল হান্টাভাইরাস আক্রান্ত প্রমোদতরী, প্রত্যাবাসন শুরু নারীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ বাহিনী গঠনের আদেশ দিলেন মুখ্যমন্ত্রী বিজয় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করবে রাশিয়া : পুতিন তামিলনাড়ু হবে ধর্মনিরপেক্ষ, আমিই হবো ক্ষমতার একমাত্র কেন্দ্র : থালাপতি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন থালাপতি বিজয় কৃষকের তিনটি হাঁস খেয়ে ফেলে অজগরটি, প্রায় ১৬ ফুট লম্বা বনে অবমুক্ত করা হয়েছে বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার গ্রেপ্তার কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সন্তানকে সঠিক পথে রাখা বড় চ্যালেঞ্জ : সমাজকল্যাণমন্ত্রী