BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দেওয়ানগঞ্জে জীবনের নিরাপত্তা চেয়ে ছেলে ও ভাতিজার বিরুদ্ধে বাবার সংবাদ সম্মেলন 

দেওয়ানগঞ্জে জীবনের নিরাপত্তা চেয়ে ছেলে ও ভাতিজার বিরুদ্ধে বাবার সংবাদ সম্মেলন 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে জীবনের নিরাপত্তা চেয়ে ছেলে ও ভাতিজার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন অসহায় এক বাবা।

রোববার (৯ নভেম্বর) সকালে তারাটিয়া বাজারে ওই সংবাদ সম্মেলন করেন ডাংধরা ইউনিয়নের বাঘারচর এলাকার ভুক্তভোগী হাসমত আলী।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী হাসমত আলী বলেন, প্রথম স্ত্রীকে তালাক প্রদান করে তিন মাস আগে আমি পাশ্ববর্তী এলাকায় নাছিমা আক্তার নামে এক নারীকে দ্বিতীয় বিবাহ করি। আমি দ্বিতীয় বিবাহ করায় আমার প্রথম স্ত্রী আরিফা বেগম ও আমার বড় ছেলে আরিফুল ইসলাম, ছেলে আতিক আমার ওপর ক্ষুব্ধ হয়। দুই মাস আগে আমি দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আমার বাড়িতে গেলে আমার ছেলে আরিফুল, আতিক ও আমার ভাতিজা ফজলু মিয়া আমাকে মারধর ও রক্তাক্ত করে বাড়ি থেকে বের করে দেয়।

এঘটনায় আমি মামলা দায়ের করলে তারা আরও ক্ষেপে যান। আমার ছেলে জামিনে বের হয়ে আমাকে নানাভাবে হুমকি দিচ্ছেন। আমার বাড়ি, ঘর দোকান ও সম্পদ দখল করে নিয়েছেন। তারা আমাকে আমার বাড়িতে ঢুকতে দিচ্ছেন না। আমি দুই মাস ধরে আমার ফুফুর বাড়িতে অবস্থান করছি এবং মানবেতর জীবনযাপন করছি।

আমি বাড়িতে যেতে চাইলে আমার ছেলে আরিফ, আতিক ও ভাতিজা ফজলু আমাকে হত্যার হুমকি দিচ্ছেন এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে যাচ্ছেন। আমি বর্তমানে ভয়ে ও আতঙ্কে দিনানীপাত করছি।

তাই প্রশাসনের কাছে আমার জীবনের নিরাপত্তা কামনা করছি। পাশাপাশি আমার ছেলে ও ভাতিজার বিচার দাবি করছি। সংবাদ সম্মেলনে তার দ্বিতীয় স্ত্রী নাছিমা আক্তার উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দেশে উৎপাদিত চিনি গুদামে মজুত থাকলে আমদানি করা হবে না : শিল্প উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি : রিজভী বিয়ে নিয়ে প্রথমবার প্রশ্নের জবাব দিলেন রাশমিকা তাসনিয়া ফারিণ গান শুরু করেন টেলর সুইফট থেকে অনুপ্রাণিত হয়ে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় হামজারবাগ জামে মসজিদে দোয়া জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ১৫ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল বেগম জিয়ার সুস্থ্যতায় দেশবাসী কাঁদছে এবং আল্লাহর নিকট দোয়া করছে : মিনু রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় চন্দ্রিমা থানা বিএনপির দোয়া মাহফিল ইসরাইলকে অংশগ্রহণের অনুমতি, ইউরোভিশন বয়কট করছে স্পেনসহ ৪ দেশ