BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দুর্নীতির দায়ে পেরুর সাবেক প্রেসিডেন্টের ১৪ বছর কারাদণ্ড

দুর্নীতির দায়ে পেরুর সাবেক প্রেসিডেন্টের ১৪ বছর কারাদণ্ড

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বহুল আলোচিত দুর্নীতির মামলায় পেরুর সাবেক প্রেসিডেন্ট মার্টিন ভিজকারাকে ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দেশটির একটি আদালত এই দণ্ড ঘোষণা করে।

ভিজকারা পেরুর দক্ষিণাঞ্চলীয় মেকেগুয়া শহরের গভর্নর হিসেবে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে বিভিন্ন সরকারি প্রকল্পের বিনিময়ে নির্মাণ সংস্থাগুলোর থেকে তিনি প্রায় ৬ লাখ ৭৬ হাজার ডলার ঘুষ নেন বলে অভিযোগ ওঠে।

এরপর তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করা হয়। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করেন এবং দাবি করেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। চলতি বছরের অক্টোবরে মামলার বিচারকাজ শুরু হয়।

রায় ঘোষণার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোষ্টে বলেন, ‘এটি ন্যায়বিচার নয়, প্রতিশোধ। কিন্তু এভাবে তারা আমাকে হারাতে পারবে না।’

ভিজকারার আইনজীবীরা জানিয়েছেন, তারা ইতোমধ্যেই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন।

মার্টিন ভিজকারার বড় ভাই মারিও ভিজকারা আসন্ন ২০২৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ‘পেরু ফার্স্ট’ দলের হয়ে লড়তে যাচ্ছেন।

সাবেক প্রেসিডেন্ট ভিজকারা বলেন, ‘সব উত্তর ভোটের বাক্সেই রয়েছে, আমার ভাই মারিও ভিজকারা এই লড়াই চালিয়ে যাবে।’

২০১৮ সালের পর থেকে অভ্যন্তরীণ বিশৃঙ্খলায় পেরুতে ৬ জন প্রেসিডেন্ট ক্ষমতা হারিয়েছেন। যাদের বেশিরভাগই দুর্নীতির অভিযোগে অভিশংসন বা পদত্যাগে বাধ্য হন।

ভিজকারাকে লিমার যে কারাগারে নেয়া হবে বলে ধারণা করা হচ্ছে, সেখানে ইতোমধ্যে আরও তিন সাবেক প্রেসিডেন্ট কারাবন্দি রয়েছেন। এর মধ্যে আলেজান্দ্রো টলেডো ও ওলান্তা হুমালা দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত। আর পেদ্রো কাস্তিলো বিদ্রোহের মামলায় বিচারাধীন অবস্থায় আটক আছেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার