টাঙ্গাইল (সদর) প্রতিনিধি: দুরবস্থাগ্রস্ত রোগীর কল্যাণে মানসিক ও সামাজিক সহায়তায় হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের ভূমিকা, প্রতিবন্ধকতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, টাঙ্গাইল এর মিলনায়তনে এ সেমিনার আয়োজন করা হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয় টাঙ্গাইলের উপপরিচালক মো. তৌহিদুল ইসলাম।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, টাঙ্গাইল, উপপরিচালক ডা. খন্দকার সাদিকুর রহমান। আলোচক হিসেবে আরও বক্তব্য রাখেন সহকারী পরিচালক ডা. সাইফুর রহমান খান ও সহকারী পরিচালক মাহবুব-উল-আলম খাসনবীশ।
সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ আলমগীর হোসেন।
সঞ্চালনা করেন, হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা মো. সৌরভ তালুকদার।
সেমিনারে চিকিৎসক, বাস মালিক সমিতি, ক্লিনিক মালিক সমিতি, ব্যবসায়িক সমিতি, মুক্তিযোদ্ধা, বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব, রোগী কল্যাণ সমিতির কার্যকরী কমিটির সদস্য অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দুরবস্থাগ্রস্ত রোগীদের চিকিৎসার পাশাপাশি মানসিক ও সামাজিক সহায়তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
এ ক্ষেত্রে হাসপাতাল সমাজসেবা কার্যক্রম আরও শক্তিশালী ও যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করা হয় এবং রোগী কল্যাণ সমিতির ফান্ড বৃদ্ধিতে সকলে একযোগে কাজ করার অংগীকার ব্যক্ত করেন।
সেমিনারটি আয়োজন করে হাসপাতাল সমাজসেবা কার্যালয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল (সদর) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম। #















