BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দুবাই বিমানবন্দরে কাছে ড্রোন হামলায় বাংলাদেশিসহ আহত-৪

দুবাই বিমানবন্দরে কাছে ড্রোন হামলায় বাংলাদেশিসহ আহত-৪

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশে দুটি ড্রোন হামলায় চারজন আহত হয়েছেন। বুধবার (১১ মার্চ) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দুবাই সরকারের মিডিয়া অফিস।

এক বিবৃতিতে বলা হয়, আহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক গুরুতর নয় তবে মাঝারি ধরনের আঘাত পেয়েছেন। এছাড়া দুইজন ঘানার নাগরিক এবং একজন বাংলাদেশি সামান্য আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছের এলাকায়। তবে এ ঘটনার পরও বিমানবন্দরের ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিবৃতিতেও আরও বলা হয়, বিমানবন্দরের অবকাঠামো বা আশপাশে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ