BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দুই ঘন্টার চেষ্টায় রাজেন্দ্রপুরে ফিনিক্স কয়েল কারখানার আগুন নিয়ন্ত্রণে

রাজেন্দ্রপুরে ফিনিক্স কয়েল কারখানায় ভয়াবহ আগুন

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় স্ট্যান্ডার্ড ফিনিশ কয়েল কারখানায় বুধবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আগুন লাগে। আগুন লাগার পর প্রথমে রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

পরে আগুনের ব্যাপকতা বাড়লে জয়দেবপুর, শ্রীপুরসহ মোট ৭টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।

দুই ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করে কারখানায় আগুনের লেলিহান শিখা দেখা যায় এবং দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে মহাসড়কের পাশে আতঙ্ক সৃষ্টি হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি, তবে কেউ হতাহত হয়নি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাজীপুর প্রতিনিধি মো. সাইফুল ইসলাম সাইফুল। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোন ভয়ে সিনেমা করেননি দীপা খন্দকার? বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস এভাবে জমি অধিগ্রহণ চললে ভবিষ্যতে কবরের জায়গাও থাকবে না : জ্বালানি উপদেষ্টা রাজশাহী সীমান্তে সরিষা ক্ষেত থেকে ভারতীয় মদ জব্দ বেগম জিয়া দলমত নির্বিশেষে সবার নিকট গ্রহনযোগ্য একজন নেত্রী : মিনু আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এসএসএফ সুবিধা পাবেন শুধু খালেদা জিয়া, পরিবারের অন্য সদস্য নয় : পরিবেশ উপদেষ্টা ভোজ্যতেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শাও’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের জোরালো প্রমাণ রয়েছে : জাতিসংঘ মহাসচিব গাজায় ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা চীনের