BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দিশা পাটানির বাড়িতে গুলির ঘটনায় গ্রেপ্তার আরো-১

দিশা পাটানির বাড়িতে গুলির ঘটনায় গ্রেপ্তার আরো-১

বিটিসি বিনোদন ডেস্ক: গত বছরের সেপ্টেম্বরে উত্তর প্রদেশের বরেলীতে অভিনেত্রী দিশা পাটানির বাড়ির সামনে গুলিবর্ষণের ঘটনায় নতুন অগ্রগতি হয়েছে। এবার ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে লরেন্স বিষ্ণোই চক্রের ঘনিষ্ঠ মেহফুজ ওরফে ববি কবুতরকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।

দিল্লি-গুরগাঁও সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর-পূর্ব দিল্লি থেকেই পুরো ঘটনার পরিকল্পনা পরিচালনা করতেন তিনি।

শুধু দিশার বাড়িতে গুলিবর্ষণের ঘটনাই নয়, আরো কয়েকটি আলোচিত অপরাধের সঙ্গেও তার নাম জড়িয়েছে বলে অভিযোগ রয়েছে।

তদন্তে উঠে এসেছে, ববি নিজে সরাসরি গুলি না চালালেও হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র সরবরাহে তার ভূমিকা ছিল। এসব অস্ত্র বিদেশ থেকে সংগ্রহ করা হয়েছিল বলে সন্দেহ করছে পুলিশ। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে ১২ সেপ্টেম্বর গভীর রাতে দিশা পাটানির বাড়িকে লক্ষ্য করে ১০ থেকে ১২ রাউন্ড গুলি ছোড়া হয়। অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি এই হামলা চালায় বলে জানা যায়। পরে কুখ্যাত গ্যাংস্টার গোল্ডী ব্রার ঘটনার দায় স্বীকার করে।

তাদের দাবি ছিল, অভিনেত্রীর বোন খুশবু পাটানির একটি মন্তব্যকে কেন্দ্র করেই এই হামলা চালানো হয়।

ঘটনার পর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দিশার পরিবারকে নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন।

এই ঘটনায় এর আগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। নতুন করে ববির গ্রেপ্তার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টেষ্ট পোষ্ট এবার রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ ফ্রান্স হরমুজ প্রণালীতে কোনও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না : প্রতিরক্ষামন্ত্রী ‘হতাশায় ট্রাম্প’, সাড়া দিচ্ছে না শক্তিশালী কোনো দেশ বাড়ছে যুদ্ধের তীব্রতা, মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান ‘এটি একটি যৌথ প্রচেষ্টা হওয়া দরকার’ : হরমুজ প্রণালির নিরাপত্তায় চীন-জাপান-যুক্তরাজ্যকেও পাশে চান ট্রাম্প ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ব্যবসায় ট্রাম্প পরিবার নেতানিয়াহুর এক হাতে ছয় আঙুলের ভিডিও ভাইরাল, বেরিয়ে এলো মূল তথ্য সংকটে পড়েছে ইসরায়েল