BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দিল্লির লাল কেল্লার বিস্ফোরক পদার্থ থেকে কাশ্মীরের থানায় বিস্ফোরণ : রিপোর্ট

দিল্লির লাল কেল্লার বিস্ফোরক পদার্থ থেকে কাশ্মীরের থানায় বিস্ফোরণ : রিপোর্ট

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের নওগাম থানার ভেতরে প্রাণঘাতী বিস্ফোরণ ঘটেছে ‘ফরেনসিক নমুনা প্রক্রিয়া’ চলাকালীন। দিল্লির লাল কেল্লার সামনে ঘটা সাম্প্রতিক বিস্ফোরণের নমুনা তদন্তের জন্য উদ্ধার করা বিপুল পরিমাণে বিস্ফোরক পদার্থ ও রাসায়নিক ওই থানার একটি খোলা জায়গায় রাখা হয়েছিল। মূলত সেখান থেকেই বিস্ফোরণ ঘটে।

শনিবার (১৫ নভেম্বর) সূত্রের বরাতে এ কথা জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। থানায় বিস্ফোরণে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিস্ফোরণ সম্পর্কে সূত্র জানায়, দিল্লির লালকেল্লায় সম্প্রতি ঘটে যাওয়া গাড়ি বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের কাছ থেকে জব্দ করা বিস্ফোরক নওগাম থানায় সংরক্ষণ করে রাখা হয়েছিল।

তিনি বলেন, ‘গত দুই দিন ধরে একটি ফরেনসিক নমুনা প্রক্রিয়া চলছিল। শুক্রবার গভীর রাতে কর্মকর্তাদের সমস্ত নমুনা জমা দিতে হয়েছিল।’

কাশ্মীরের একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেছেন, বিস্ফোরণটি এত শক্তিশালী ছিল যে, ‘এর প্রেশার ৩০ কিলোমিটার দূর পর্যন্ত অনুভূত হয়।’

কর্মকর্তা আরও বলেন, ‘নওগাম পুলিশ স্টেশন এবং সংলগ্ন বেশ কয়েকটি গাড়ি আগুনে পুড়ে গেছে। পুলিশকর্মীদের থাকার ব্যারাকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকজন কর্মকর্তা আহত হয়েছেন।’ #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অতিরিক্ত জ্বালানি সরবরাহে ভারতকে বাংলাদেশের চিঠি নির্বাচনী ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে বেইজিং ও গুয়াংঝু রুটে ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বাড়ানোর আগ্রহ প্রকাশ রাষ্ট্রদূতের আদমদীঘিতে অনুমোদনহীন চার ইটভাটার ৯ লাখ টাকা জরিমানা ইসলামপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার সিংড়ায় দেড় হাজার লিটার তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও চোরাচালান পণ্য জব্দ রামেবি: নিয়োগে নীতিমালা মানেন না উপাচার্য রামেবি ভিসি প্রফেসর ডা. জাওয়াদুল হকের অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান